শুক্রবার , ১৬ ডিসেম্বর ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আয়োজনে বিজয় দিবস উদযাপন

প্রতিবেদক
এম কামাল উদ্দিন, রাঙামাটি
ডিসেম্বর ১৬, ২০২২ ৪:৪৪ অপরাহ্ণ

মহান বিজয় দিবস উপলক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আয়োজনে রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনার ও বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পনসহ আলোচনা সভা হয়েছে।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা এর নেতৃত্বে ভোর ৬টা ২০ মিনিটে রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনার, সদর উপজেলা ও বোর্ডের প্রধান কার্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পন করা হয়।
এ সময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান জনাব মোহাম্মদ নুরুল আলম চৌধুরী, সদস্য প্রশাসন জনাব ইফতেখার আহমেদ, সদস্য পরিকল্পনা জনাব মোঃ জসীম উদ্দিন, বোর্ডের উপপরিচালক জনাব মংছেন লাইন রাখাইন, নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমাসহ সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।
সকাল ১০ টায় বোর্ডের প্রধান কার্যালয়স্থ মাইনী মিলনায়তনে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান জনাব নিখিল কমার চাকমা এর সভাপতিত্বে মহান বিজয় দিবসের কর্মসূচির অংশ হিসেবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বোর্ডের গবেষণা কর্মকর্তা জনাব কাইংওয়াই ম্রো এর উপস্থাপনায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ স্বাধীনতা মহান স্থপতি বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল বীর শহীদ, জীবিত মুক্তিযোদ্ধা ও দুই লক্ষ সম্ভ্রম হারানো মা বোনদের প্রতি গভীর বিনম্র শ্রদ্ধা নিবেদন ও ১ মিনিট নীরবতা পালন করা হয়। আলোচনা শুরুতে কর্মকর্তা/কর্মচারীদের উপস্থিতিতে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এরপর সভাপতিসহ অতিথিবৃন্দ মঞ্চে আসন গ্রহণ ও পবিত্র ধর্মগ্রন্থ পাঠের মধ্য দিয়ে মূল অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
বিজয় দিবসের কর্মসূচির অংশ হিসেবে বার্ডের কর্মকর্তা/কর্মচারীদের অংশগ্রহণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় সকালে রাঙামাটি শহরের তবলছড়িস্থ আনন্দ বৌদ্ধ বিহারে বিশেষ প্রার্থনা, দুপুরে বোর্ডের জামে মসজিদে বিশেষ মোনাজাত ও দোয়া মাহ্ফিলসহ তবারক বিতরণ এবং সন্ধ্যায় তবলছড়িস্থ শ্রী শ্রী রক্ষা কালি মন্দিরে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

খাগড়াছড়ি পুলিশ ও পুনাকের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

লংগদুতে কৃষি ও সোনালি ব্যাংকের কৃষি ঋণ পেলেন ৬১ কৃষক

কাপ্তাইয়ে সামাজিক কর্মকান্ড ও স্বেচ্ছাসেবামূলক কাজে যুবদের ভূমিকা শীর্ষক প্রশিক্ষণ

বান্দরবান আইনজীবী সমিতিতে সভাপতি কালাম, সম্পাদক খলিল

পার্বত্য চুক্তি পরবর্তী জুরাছড়িতে ২৫টির অধিক রাজনৈতিক হত্যাকান্ড

কাপ্তাইয়ের বিএসপিআই’র অধ্যক্ষ ও প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে শাটডাউন কর্মসূচি ঘোষণা

কাপ্তাইয়ে কৃষি বিভাগের পার্টনার ফিল্ড কংগ্রেস এর উদ্বোধনী অনুষ্ঠান

ঈদগাঁওয়ে কাভার্ডভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

শতবর্ষী কুষ্ঠ রোগী কিশোরী বালা চাকমা, ৫০ বছর ধরে চিকিৎসা নিচ্ছেন চন্দ্রঘোনা কুষ্ঠ হাসপাতালে

খাগড়াছড়িতে পুলিশী অভিযানে ভারতীয় সিগারেটসহ আটক ৭

error: Content is protected !!
%d bloggers like this: