মঙ্গলবার , ৩ জানুয়ারি ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

লংগদুতে বিজিবি’র অভিযানে জব্দ হল ১২০ ঘনফুট সেগুন ও গামারী কাঠ

প্রতিবেদক
প্রতিনিধি, লংগদু, রাঙামাটি
জানুয়ারি ৩, ২০২৩ ৪:৪৩ অপরাহ্ণ

 

রাঙামাটির লংগদুতে রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) কর্তৃক অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় অবৈধ ১২০ ঘনফুট সেগুন ও গামারী কাঠ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৩ জানুয়ারি) সকালে রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল শাহ্ মোঃ শাকিল আলম, এসপিপি এর দিক নির্দেশনায় সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান, বিজিবিএমএস এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল জোনের আওতাধীন ভাইন্যাদম ইউনিয়নের রাঙ্গাপানিছড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মালিক বিহীন পরিত্যক্ত অবস্থায় ১২০ সিএফটি সেগুন ও গামারী গোল কাঠ জব্দ করা হয়।

যার আনুমানিক মূল্য এক লক্ষ আশি হাজার টাকা। জব্দকৃত কাঠ রাঙ্গীপাড়া বনবিভাগের বিট অফিসে হস্তান্তর ও মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল শাহ্ মোঃ শাকিল আলম জানান, এই ধরণের চোরাচালানী, মাদক, নারী পাচার বিরোধী আভিযানিক কাযক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নিজেদের মাতৃভাষা হারিয়ে ফেলছে গুর্খারা

খাগড়াছড়িতে যুব মহিলা লীগের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

রাইখালীর ডলুছড়িতে পারিবারিক কলহে এক ব্যক্তির আত্মহত্যা

কাপ্তাই উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ 

বাঘাইছড়িতে ক্ষতিগ্ৰস্হ কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

লংগদু জোনের ফ্রি মেডিকেল ক্যাম্প

লক্ষ্মীছড়িতে কুজেন্দ্র লাল ত্রিপুরা / দেশ বাঁচাতে এই নির্বাচনে ঐক্যবদ্ধ থাকতে হবে

রাঙামাটিতে বিজয় দিবস উপলক্ষে বিজয় মেলা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে কাপ্তাইয়ে আলোচনা সভা অনুষ্ঠিত 

লংগদুতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভুয়া চিকিৎসক আটক

error: Content is protected !!
%d bloggers like this: