রবিবার , ৮ জানুয়ারি ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে বিস্ফোরণে বাবা ছেলের মৃত্যু, গুরুতর আহত মা

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
জানুয়ারি ৮, ২০২৩ ৯:০২ অপরাহ্ণ

 

রাঙামাটির কাপ্তাই উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের  বাদশা মিয়া টিলা নামক এলাকায় রবিবার (৮ জানুয়ারী) সন্ধা ৬.৩০ মিনিটে আকষ্মিক বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের বাবা ও ছেলে নিহত হয়েছে।

নিহত দুইজনের নাম মোঃ ইসমাইল মিয়া (৪৫) ও তাঁর ছেলে মোঃ রিফাত (০৭)। এছাড়া এঘটনায় ওই পরিবারের গৃহবধু মোছাঃ সখিনা বেগম (৩৫) গুরুতর আহত হয়েছে। তারা সকলেই নতুন বাজারের বাদশা মিয়ার টিলার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে ৪নং কাপ্তাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ জানান, কাপ্তাই ইউনিয়নের নতুন বাজার সংলগ্ন বাদশা মাঝির টিলায় আকর্ষিক বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের বাবা ও ছেলে দুইজন সদস্য নিহত হয়েছে এবং বাড়ির গৃহবধু একজন সদস্য গুরুতর আহত হয়েছে। তবে বিস্ফোরণটি কোথা থেকে হয়েছে সেটি এখনো নিশ্চিত করা যায়নি।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান কাপ্তাই থানার ওসি মোঃ জসীম উদ্দীন। তিনি জানান, ঠিক কেন বা কিসের মাধ্যম থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা এখন নিশ্চিত করে বলা যাচ্ছে না তবে সেনাবাহিনীর  একটি বিস্ফোরক   টিম আসছে তারা আসার পর পরীক্ষা করে বিস্তারিত বলা যাবে বলে তিনি জানান।

এবিষয়ে কাপ্তাই সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব জানান, তিনি ঘটনাস্থলে গিয়ে কিছু বিস্ফোরক দ্রব্যের ক্লিপ পাওয়া গেছে। এতে ধারনা করা হচ্ছে ঘটনায় নিহত লোকটি নৌকা নিয়ে সেনাবাহিনির অস্ত্র মহড়া চলে এমন জায়গাতে গিয়েছিল। এবং ওখান থেকে লোহা ভেবে কুড়িয়ে এনেছিলে। যেগুলো আজকে বিস্তোরিত হয়েছে। সেখানে কিছু ওই লোহার অংশ পাওয়া গেছে। এছাড়া ঘটনাস্থলে ফায়ার ব্রিগেডের তদন্ত টিম আসবে। তারা আসলে বিস্তারিত বলা যাবে।

কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ওমর ফারুক রনি জানান, এই বিস্ফোরণের ঘটনায় দুইজন বাবা ও ছেলেকে হাসাপাতালে আনার পূর্বের মৃত্যু হয়েছে। এছাড়া দগ্ধ গৃহবধুর অবস্থা আশঙ্কা জনক হওয়াতে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ের চৌধুরী ছড়ায় অগ্নিকান্ডে পুড়েছে দোকান বসতবাড়ি

চীনে নারী পাচারকারী সকলকে আইনের আওতায় আনার দাবীতে রাঙামাটিতে মানববন্ধন

পাহাড়ে জলপাই চাষে চাষীদের আগ্রহ বাড়ছে অর্থনৈতিক সমৃদ্ধির সম্ভাবনায়

বাঘাইছড়িতে বিআরডিবি’র ৩দিন ব্যাপী উন্নয়ন প্রশিক্ষণের সমাপণী অনুষ্ঠান অনুষ্ঠিত

কাপ্তাইয়ে ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা

বিলাইছড়িতে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-মেলা সমাপনী অনুষ্ঠিত

ঈদগাঁওয়ে উপজেলা জামায়াতের বিশাল শোডাউন ও সমাবেশ

কাপ্তাইয়ে ‎আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে র‍্যালি ও প্রচারাভিযান

বর্ণাঢ্য আয়োজনে মহালছড়িতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মহালছড়িতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ বিতরণ

error: Content is protected !!
%d bloggers like this: