সোমবার , ৯ জানুয়ারি ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

জুনুতি ত্রিপুরা স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে দীঘিনালা বাইকার্স চ্যাম্পিয়ন

প্রতিবেদক
প্রতিনিধি, দীঘিনালা, খাগড়াছড়ি
জানুয়ারি ৯, ২০২৩ ৭:২৪ অপরাহ্ণ

 

খাগড়াছড়ির দীঘিনালায় জুনুতি ত্রিপুরা স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

ফাইনাল খেলায় দীঘিনালা বাইকার্স ক্লাব ৩ উইকেট হারিয়ে ১৪৯ রান করে চ্যাম্পিয়ন এবং খাগড়াছড়ি সদর উপজেলা একাদশ সব উইকেট হারিয়ে ১০২ রান করে রানার্সআপ হন।

এছাড়া ফাইনাল খেলায় প্লেয়ার অব দ্যা ম্যাচ নির্বাচিত শাহীনুল ইসলাম সুমন, প্লেয়ার অব টুর্নামেন্ট রাসেল, সেরা ব্যাটসম্যান মোঃ কায়েস, সেরা বোলার মোঃ পিয়াস, দ্যা কিপার বায়েজিদ আহমেদ নাঈম, ক্যাপ্টেইন ফ্যাটান্সি নির্বাচিত হন কাজী শাহীন। টুর্ণামেন্টে মোট ১৬টি টিম অংশ নেয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ কাশেম বলেন , ক্রিকেটের মাধ্যমে বাংলাদেশ যেভাবে সারা পৃথিবীতে পরিচিতি লাভ করেছে; ঠিক একদিন দীঘিনালা উপজেলাও সারা দেশে পরিচিত পাবে| দীঘিনালায় এধরণের বড় আকারের ক্রিকেট টুর্নামেন্ট পরিচালনা করার জন্যে জুনুতি ত্রিপুরার সুযোগ্য সন্তান কার্তিক ত্রিপুরাকে ধন্যবাদ জানান। এসময় তিনি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন এবং রানার্সআপ দলকে অভিনন্দন জানান|

অনুষ্ঠানে জুনুতি ত্রিপুরা স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক মোঃ আবদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ আবুল কাশেম, নির্বাহী সম্পাদক মোয়াজ্জেম হোসেন শাহীন, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, ১নং মেরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহামুদা বেগম লাকী, জুনুতি ত্রিপুরা স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের পৃষ্ঠপোষক কার্তিক ত্রিপুরা এবং পরিচালনা কমিটির সদস্য সচিব বি আহমেদ রাজু।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙ্গামাটি জেলা এডহক কমিটি বাতিলের দাবিতে ক্রীড়া উপ‌দেষ্টা বরাবর স্মারকলিপি

ঈদগাঁওয়ে জনতার ধাওয়ায় ডাকাতদলের পলায়ন, পুলিশের সঙ্গে ডাকাত দলের গোলাগুলি

খাগড়াছড়ি রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন মারিশ্যা জোন

বাঘাইছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫০ পরিবারকে আশিকার মানবিক সহায়তা

কাপ্তাইয়ে পরিবেশ নষ্টের অপরাধে ১৪টি গরু খোয়াড়ে দিল ব্যবসায়ী সমিতি

খাগড়াছড়িতে বিসিকাতাল উপলক্ষে “তৈবুংমা -অ -খুম বকনাই” উৎসব পালন

মহালছড়িতে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ও অসুস্থ রোগী পেলো ওয়াদুদ ভূইয়ার আর্থিক উপহার

সাফ জয়ী ঋতুপর্ণাকে সংবর্ধনা দিলো কাউখালী বিএনপি

তৈসা সামাই বেঃ প্রাঃ বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী

খাগড়াছড়িতে রড চুরির ঘটনায় সেই আ’লীগ নেতা রিমান্ডে

error: Content is protected !!
%d bloggers like this: