শনিবার , ২১ জানুয়ারি ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে নারানগিরিতে বিজিবির মৌজা ভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
জানুয়ারি ২১, ২০২৩ ৪:৪৩ অপরাহ্ণ

 

পার্বত্য চট্টগ্রামে বসবাসরত  ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর ভাষা, সংস্কৃতি, কৃষ্টি, ঐতিহ্যকে  তুলে ধরার লক্ষ্যে শনিবার  (২১ জানুয়ারী) বিকাল ৩:৩০ হতে রাঙামাটির কাপ্তাই উপজেলা ওয়াগ্গাছড়া রিভারভিউ পার্ক এন্ড পিকনিক স্পটের ম্যাডিসন স্কোয়ার মঞ্চে সাংস্কৃতিক উৎসবের তৃতীয়  পর্বে  অনুষ্ঠিত হলো নারানগিরি মৌজার নান্দনিক পরিবেশনা।

কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এই সাংস্কৃতিক উৎসব এর আয়োজন করেন।

এই দিনে নারানগিরি মৌজায় বসবাসরত মারমা সম্প্রদায়ের শিল্পীরা তাদের ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে মারমা সম্প্রদায়ের জীবনধারা, সাংঁগ্রাই উৎসবের নাচ ও গান, মারমা ভাষার দেশের গান এবং তাদের ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করেন। এসময় তুমুল করতালিতে পার্কে আগত দর্শকরা এই অনুষ্ঠান উপভোগ করেন।

কাপ্তাই ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাব্বির আহমেদ,  এএসসি  প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই অনুষ্ঠান  উপভোগ  করেন। এসময় সীমান্ত পরিবার কল্যান সংস্থা  (সীপকস)  কাপ্তাই উপ শাখার সাধারণ সম্পাদিকা মৌটুসী খন্দকার, , ভায্যতলী মৌজার হেডম্যান থোয়াই অং মারমা , নারানগিরি মৌজার হেডম্যান উবাথোয়াই চৌধুরী,  উপজেলা শিল্পকলা একাডেমি, কাপ্তাইয়ের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, ২ নং রাইখালী ইউনিয়ন এর ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ সেলিম  সহ বিভিন্ন মৌজার হেডম্যান, কার্বারী,  মহিলা ও পুরুষ এবং বিজিবির পদস্থ কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত থেকে এই নান্দনিক পরিবেশনা উপভোগ করেন।

বিজিবি  অধিনায়ক লেঃ কর্নেল সাব্বির আহমেদ এএসসি জানান,  ব্যাটালিয়ন এর অধীন ৬ টি মৌজায় বসবাসরত ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর সংস্কৃতি, কৃষ্টি ও ঐতিহ্যকে তুলে ধরার জন্য এবং তাদের শিল্পীদের সুপ্ত প্রতিভাকে বিকশিত করার জন্য আমাদের আজকের এই আয়োজন। সপ্তাহের প্রতি শুক্রবার ও শনিবার এই পার্কে  সাংস্কৃতিক উৎসব চলবে বলে তিনি জানান।

প্রসঙ্গতঃ কাপ্তাই বিজিবির আয়োজনে এই সাংস্কৃতিক উৎসব গত ১৩  জানুয়ারি উদ্বোধন করা হয়। এদিন ওয়াগ্গা মৌজার তঞ্চঙ্গ্যা শিল্পীরা তাদের পরিবেশনা করেন।  এছাড়া গত ২০  জানুয়ারি রাইখালী  মৌজার শিল্পীরা তাদের পরিবেশনা পরিবেশন করেন। এছাড়া আগামী ৩ ফেব্রুয়ারী পর্যন্ত সাপ্তাহিক বন্ধের দিনে এই সাংস্কৃতিক উৎসব চলবে ।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে রুমায় বিএনপির বিক্ষোভ

দীঘিনালায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ মৎসচাষীদের মাঝে পোনামাছ বিতরন

কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি, বাঘাইছড়ির নিম্নাঞ্চল প্লাবিত, ঝুলন্ত সেতু পানির নীচে, রাতে খুলছে ১৬ জলকপাট

‘একটি মহল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও হত্যা করছে’ 

তেলসহ নিত্যপণ্যর দাম বৃদ্ধির প্রতিবাদে রাঙামাটিতে বিএনপির বিক্ষোভ

কাপ্তাই উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ 

টাই-স্যুট পড়া যত বড় চাঁদাবাজ হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না –স্বরাষ্ট্র উপদেষ্টা

খাগড়াছড়ির জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাকে কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ

কাপ্তাই নির্পোটে প্রশিক্ষণার্থীদের মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান

কাপ্তাইয়ে আমনের ভালো ফলনে কৃষক পরিবারে উৎসব

error: Content is protected !!
%d bloggers like this: