বুধবার , ১ মার্চ ২০২৩ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

রাঙামাটি হাসপাতালে দুই জরায়ু বিশিষ্ট এক রোগীর সফল অপারেশন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
মার্চ ১, ২০২৩ ৯:৫৯ অপরাহ্ণ

রাঙামাটি জেনারেল হাসপাতালে গাইনী বিভাগের দুটি জরায়ু বিশিষ্ট এক রোগীর সিজারিয়ান ডেলিভারী করানো হয়েছে। রোগীটির স্বামীর বাড়ি নানিয়াচর উপজেলার মরা চেঙী এলাকায়।

বুধবার দুপুরে রাঙামাটি জেনারেল হাসপাতালের গাইনী কনসালটেন্ট ডা. তাহমিনা দেওয়ানের নেতৃত্বে তিন সদস্যর এক মেডিকেল টিম এ অপারেশনটি করেন। সময় লাগে ৪০ মিনিট।

অপারেশনের পর মা  সুস্থ  থাকলেও শিশুটি শিশু ওয়ার্ড ভর্তি আছে। এ ধরণের রোগী সাধারণত দেখা যায় না বলে জানিয়েছেন রাঙামাটি সদর উপজেলা স্বাস্থ্য ও  পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার বিনোদ শেখর চাকমা।

রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শওকত আকবর খান বলেন, এ ধরণের রোগী অতীতে রাঙামাটিতে পাওয়া গেছে এমন তথ্য নেই।

মেডিকেল ভাষায় এটিকে ইউটেরাস ডিডেলফিস বলা হয়। ইউটেরাস ডিডেলফিস বিরল জন্মগত অবস্থা যেখানে একজন মহিলার শরীরে একটির পরিবর্তে দুটি জরায়ু তৈরি হয়। বিশ্বে ২০০০ জনের মধ্যে একজন এ ধরণের  হয় বলা আছে।

রোগীর স্বামী লিকন চাকমা (৩০) বলেন, এটি তাদের প্রথম বাচ্চা।  এতদিন তারা কোন ডাক্তারের অধীনে চিকিৎসাধীন ছিলেন না।  গত সোমবার হাসপাতালে আনি। আজকে সিজার করা হয়।  এর বাইরে আমি জানি না। শিশুটি শিশু ওয়ার্ডে ভর্তি করানো হয়েছে।

ডা. তাহমিনা দেওয়ান বলেন,  রোগীর বাচ্চা নড়াচড়া কমে যাওয়ায় সিজারিয়ান ডেলিভারী করার সিদ্ধান্ত নিই।

অপারেশন করতে গিয়ে দেখি একটি জরায়ুতে বাচ্চা  আছে । পাশে আরেকটি জরায়ুটি খালি।  এটি আমার প্রথম অভিজ্ঞতা। এ ধরণের রোগীর কথা আমরা মেডিকেল বিজ্ঞানে পড়েছি। পেশাগত জীবনে এ প্রথম এ ধরণের রোগী পেলাম।

ডা. তাহমিনা দেওয়ান বলেন এ ধরণের রোগীদের যে সব সমস্যা হতে পারে সেগুলোর মধ্যে সময়ের আগে ডেলিভারী হতে পারে। দুটো জরায়ুতে দুটো বাচ্চা হতে পারে। এক্ষেত্রে রোগী, গার্ডিয়ান এবং ডাক্তারদের সতর্ক থাকতে হয়।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

খাগড়াছড়িতে এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা / ত্রিপুরা জনগোষ্ঠিকে অতীতের অবস্থান এবং সমৃদ্ধি অর্জনে নতুন প্রজন্মকে শিক্ষামুখী হতে হবে

আদিবাসীদের ঐতিহ্য সংস্কৃতি টিকিয়ে রাখতে পার্বত্য চুক্তি বাস্তবায়ন দরকার- সন্তু লারমা

রাঙামাটি বিজ্ঞান ও  প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা জসিমের অকাল মৃত্যু

বাঘাইছিতে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে পার্বত্য কাব্যের ত্রাণ বিতরণ

বরকলের ভুষণছড়া ইউপি নির্বাচন না হওয়ায় জনমনে ক্ষোভ

রাঙামাটিতে ৫ দফা দাবিতে ইফা শিক্ষকদের মানববন্ধন, প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি

দীঘিনালায় সেনাবাহিনীর চিকিৎসা সহায়তা

রুমায় শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিস প্রতিযোগিতা

দূর্গম ভাল্লুকিয়ায় বিআরডিবির মতবিনিময় সভা

রাইখালী ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত 

error: Content is protected !!
%d bloggers like this: