শুক্রবার , ১৭ মার্চ ২০২৩ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ উন্নয়নের মহাসমুদ্র পাড়ি দিচ্ছে-কুজেন্দ্র লাল ত্রিপুরা

প্রতিবেদক
প্রদীপ চৌধুরী, খাগড়াছড়ি
মার্চ ১৭, ২০২৩ ৬:৩০ অপরাহ্ণ

খাগড়াছড়িতে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।

শুক্রবার (১৭ মার্চ ২০২৩) সকালে জেলা আওয়ামীলীগের কার্যালয়ে কোরআনখানি ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে শুরু হয় দিবসটির আনুষ্ঠানিকতা।
পরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‌্যালী, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্ণপ, কেক কাটার মধ্য দিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
আলোচনা সভার বক্তব্যে তিনি বলেন, বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলো বলেই আজকের এই বাংলাদেশ উন্নয়নের মহাসমুদ্র পাড়ি দিচ্ছে। তারই ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ থেকে আমাদেরকে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে ব্রতী হয়েছেন। এ লক্ষে উন্নয়নের পথে সহযাত্রী হয়ে আবারো নৌকায় ভোট দেওয়ার মধ্য দিয়ে উন্নয়নকে তরান্বিত করতে সকলের সহযোহিতা কামনা করেন তিনি। একই সাথে সব ধরনের ষড়যন্ত্র মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।
এ সময়, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি রণ বিক্রম ত্রিপুরা, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান চাইথোঅং মারমা ও কংজরী চৌধুরী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি যথাক্রমে মনির হোসেন খান, কল্যাণ মিত্র বড়ুয়া ও সমীর দত্ত চাকমা, খাগড়াছড়ি পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, জেলা আওয়ামীলীগের যুগ্ম-সা: সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, জেলা আওয়ামীলীগের যুগ্ম-সা. সম্পাদক এড. আশুতোষ চাকমা, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার ও পার্থ ত্রিপুরা জুয়েল, মহিলা বিষয়ক সম্পাদক শতরূপা চাকমা, খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য খোকনেশ্বর ত্রিপুরা, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ক্রইসাঞো চৌধুরী ও শাহিনা আকতার, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিশ^জিত রায় দাশ, খাগড়াছড়ি জেলা যুবলীগ’র সা. সম্পাদক কেএম ইসমাইল হোসেন, জেলা ছাত্রলীগের আহবায়ক উবিক মোহন ত্রিপুরা, সাবেক ছাত্রলীগ নেতা ইকবাল বাহারও টিকো চাকমাসহ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেন।
এছাড়াও দিবসটি উপলক্ষে খাগড়াছড়ি জেলা প্রশাসন, পুলিশ সুপার, বাংলাদেশ জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য কংজরী চৌধুরী, পৌরসভা থেকে শুরু করে সরকারি বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনসহ নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উপযাপন করে খাগড়াছড়িতে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাঘাইছড়ি উপজেলায় আস্থা প্রকল্পের ইয়ুথ গ্রুপের সভা অনুষ্ঠিত

কক্সবাজারের ফুলছড়িতে পাচারকালে বিভিন্ন প্রজাতির শতাধিক গাছ জব্দ

মানিকছড়িতে আধাবেলা হরতাল, টায়ার জ্বালিয়ে পিকেটিং ও সিএনজি ভাঙচুর

বাঘাইছড়ির সারোয়াতলীতে ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত

কাপ্তাইয়ে টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের উপজেলা সমন্বয় সভা অনুষ্ঠিত

সোনারগাঁও ইউনিভার্সিটি ইন্টার-ডিপার্টমেন্ট ক্রিকেট টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত

নানিয়ারচর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

ঈদগাঁওয়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির মৃত্যুতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটি গঠন

লংগদুতে মোটরসাইকেলের ধাক্কায় শ্রমিকের মৃত্যু

error: Content is protected !!
%d bloggers like this: