বুধবার , ১২ এপ্রিল ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

বিজুতে বন্ধুদের সাথে বেড়ানো হল না মৈত্রী চাকমার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি
এপ্রিল ১২, ২০২৩ ৫:১৩ অপরাহ্ণ

আজ চাকমা সম্প্রদায়ের ফুল বিজু।  কাল মুল বিজু আনন্দের সীমা নেই। পুরনো বছরের গ্লানী মুছে ফেলতে সকালে বন্ধুদের সাথে চেঙ্গী নদীতে ফুল দিতে যায় খাগড়াছড়ি জেলা সদরের কমলছড়ি গ্রামের রতন চাকমার মেয়ে মৈত্রী চাকমা (৭)

ফুল ভাসাতে গিয়ে পানিতে ডুবে মারা যায় মৈত্রী চাকমা (৭)। তার মরদেহ নদী থেকে উদ্ধার করে স্থানীয়রা।

মৈত্রী চাকমা  কমলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্রী ।
জানা গেছে,সকালে কমলছড়ি বাড়ীর আশেপাশের কয়েকজন বন্ধু মিলে নদীতে ফুল ভাসানোর জন্য বাড়ী থেকে বের হন মৈত্রী চাকমা।

ফুল ভাসিয়ে নদীতে নাচা নাচা করে গোসল করতে গিয়ে বন্ধুদের অগোচরে পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা খবর পেয়ে মৈত্রী চাকমার মরদেহ উদ্ধার করে।

নিহত মৈত্রী চাকমার নিকট আত্মীয় শিক্ষক নিমান্টু চাকমা জানান, মৈত্রী চাকমা, পিতা, মাতার একমাত্র সন্তান। এর কয়েক বছর আগে তার ভাই পটপট্টা চাকমা (১০) অসুখে মারা যায়। বর্তমানে রতন চাকমার পরিবারে কোন সন্তান রইল না।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম জানান মৈত্রী চাকমা নিয়মিত বিদ্যালয়ে আসত এবং খুব ছটফটে ছিল।
এদিকে একমাত্র সন্তানকে হারিয়ে পিতা রতন চাকমা (৩৩) ও মাতা মনিষা চাকমা (২৮) বার বার মূর্চ্ছা যাচ্ছেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

আড়াই কি: মি: রাস্তা সংস্কারের অভাবে চরম দূর্ভোগে ওয়াগ্গা নুনছড়ি পাড়াবাসী

রাঙামাটিতে কল্পনা চাকমা অপহরণ নিয়ে বিক্ষোভ মিছিল সমাবেশ স্মারকলিপি প্রদান

ঈদগাঁওয়ে বিজয় মেলার নামে উচ্ছৃঙ্খল নাচগান

ঈদগাঁওয়ে উপজেলা জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক অনুষ্ঠিত

ঈদের ছুটিতে ঘুরে আসুন বিলাইছড়ির এই ঝর্ণাগুলোতে

সাফ চ্যাম্পিয়নশিপ সাফল্যে রাঙামাটির ঋতুপর্ণা ও রুপনার বাড়িতে খুশির বন্যা

বরকলের ভুষণছড়া ইউপিতে প্রশাসক নিয়োগের দাবি

যুব সমাজের উচিত জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে সমৃদ্ধশীল বাংলাদেশ গড়ে তুলতে সচেষ্ট হওয়া-ইউএনও আতিকুর রহমান

সরকার কেপিএম বন্ধ করবে না, উৎপাদন বাড়ানোর উপায় বিবেচনা করা হবে- বিসিআইসি চেয়ারম্যান

কাউখালীতে বন্ধুকে বাঁচাতে গিয়ে নদীতে ডুবে কিশোরের মৃত্যু

error: Content is protected !!
%d bloggers like this: