মঙ্গলবার , ১১ জুলাই ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

আমতলী ইউনিয়ন আওয়ামীলীগের কর্মী সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
প্রতিনিধি, বাঘাইছড়ি, রাঙামাটি
জুলাই ১১, ২০২৩ ৫:০২ অপরাহ্ণ

রাঙমাটির বাঘাইছড়িতে বাংলাদেশ আওয়ামীলীগ আমতলী ইউনিয়ন শাখা ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ জুলাই) সকাল ১০ ঘটিকায় আমতলী ইউনিয়ন আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ শহিদ মিয়ার সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও জেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান বৃষকেতু চাকমা।

দীর্ঘদিন পর ইউনিয়ন আওয়ামীলীগের ওয়ার্ড কমিটি গঠন, দলের অন্যান্য অংগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উজ্জিবিত করা এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ নং রাঙামাটি আসনে জননেতা দিপংকর তালুকদারকে বিজয়ী করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষে এই কর্মীসভা অনুষ্ঠিত হয়।

দলীয় কার্যালয় সম্মুখে জাতীয় সঙ্গীতের সাথে দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মীসভার আনুষ্ঠানিকতা শুরু হয়।
ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনির হোসেন এর সঞ্চালনায় অতিথিদের মধ্যে রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সদস্য খায়ের আহাম্মদ, উপদেষ্ঠা সুলতান আহমদ, বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আলী হোসেন, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মামুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাসেল চৌধুরী, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক পারভেজ আলী, সহ দপ্তর সম্পাদক শহীদুল ইসলাম মিঠু, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি শাহরিয়ার হোসেন, উপজেলা কৃষকলীগের সভাপতি মোঃ আজিজ, উপজেল যুবলীগের সাধারণ সম্পাদক জগৎ দাশ সহ উপজেলা, ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনায় ডিজিটাল বাংলাদেশ থেকে উন্নত সমৃদ্ধশালী স্মার্ট বাংলাদেশ রুপান্তর কল্পে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় নেতাকর্মীদের দৃঢ়তার সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বৃষকেতু চাকমা বর্তমান সরকার ‘গ্রাম হবে শহর’ এই পরিকল্পনাকে বাস্তবায়ন করে ডিজাটাল বাংলাদেশ কে উন্নীত করে স্মার্ট বাংলাদেশে রুপান্তরিত করতে কাজ করে যাচ্ছে। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামীলীগ সরকারের বিকল্প নাই, তাই আগামী নির্বাচনে সকল নেতাকর্মীদের সুসংগঠিত থেকে জননেতা দিপংকর তালুকদারকে ২৯৯ নং আসনে নৌকা প্রতিকে বিজয় নিশ্চিত করতে এক যোগে কাজ করার আহবান জানান।
বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মামুন জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাঘাইছড়ি উপজেলায় আওয়ামীলীগের জয় শতভাগ নিশ্চিত করার লক্ষে প্রতিটা ইউনিয়ন-ওয়ার্ডে কর্মীসভা অনুষ্ঠিত হচ্ছে, তিনি আরো বলেন আমরা আশাবাদী বর্তমান সরকারের উন্নয়নচিত্রকে ধারন করে জনগণ আওয়ামীলীগ সরকারের প্রতি আবারো আস্থা রাখবেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জুলাই শহীদ দিবস উপলক্ষে মহালছড়িতে আলোচনা সভা

কাউখালীতে ইউপিডিএফ কালেক্টরের আস্তানায় যৌথ অভিযানে মদ তৈরির সরাঞ্জাম ও চাঁদার রশিদ উদ্ধার

পর্যটন শহর রাঙামাটিকে আধুনিকায়ন করতে নতুন প্রকল্প

মোনঘর শিশু সদনে রেজাউর রহমান গার্লস হোস্টেল উদ্বোধন

শুধুমাত্র অবকাঠামোগত উন্নয়ন করে একটি জাতিকে পরিপূর্ণভাবে উন্নত-সমৃদ্ধ করা সম্ভব নয়- প্রতিমন্ত্রী মীর হেলাল

রাঙামাটিতে আনসার ও ভিডিপি’র উপজেলা সমাবেশ অনুষ্ঠিত

বঙ্গবন্ধু হেরিটেজ ‘হালদা’র উজানে তামাকচুল্লি গুড়িয়ে দিলো প্রশাসন

কক্সবাজারে বিজিবির সেক্টর কমান্ডারের সাথে সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত

খাগড়াছড়িতে সেলাই মেশিন ও বাদ্যযন্ত্র বিতরণ

খাগড়াছড়িতে চার সাংবাদিককে কল্যাণ ট্রাস্ট’র সাড়ে তিন লক্ষ টাকার চেক প্রদান

error: Content is protected !!
%d bloggers like this: