শনিবার , ২৬ আগস্ট ২০২৩ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

দীঘিনালায় বন্যায় ক্ষতিগ্রস্তদের ফুড প্যাকেজ বিতরণ

প্রতিবেদক
প্রতিনিধি, দীঘিনালা, খাগড়াছড়ি
আগস্ট ২৬, ২০২৩ ৭:৪৭ অপরাহ্ণ

খাগড়াছড়ির দীঘিনালায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারসমূহকে ফুড প্যাকেজ বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।

গ্রামীণফোনের সহযোগিতায় ফুড প্যাকেজ বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করছে খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিট।

শনিবার (২৬ আগস্ট) বেলা ১১টায় মেরুং ইউনিয়ন পরিষদ অডিটোরিয়ামে প্রথম ধাপের বিতরণ অনুষ্ঠিত হয়। এসময় মেরুং ইউনিয়নের ১৯৩ পরিবারকে ফুড প্যাকেজ প্রদান করা হয়েছে।

এতে খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের মাঠ সংগঠক দিদারুল আলম রাফি’র সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন মেরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদা বেগম লাকি, প্যানেল চেয়ারম্যান ঘনশ্যাম ত্রিপুরা, জামালপুর রেড ক্রিসেন্ট ইউনিট কর্মকর্তা ও ফুড প্যাকেজ বিতরণের দায়িত্বপ্রাপ্ত মোঃ লিয়াকত হোসেন, সহকারী প্রকল্প কর্মকর্তা মো. ফরহাদ হোসেন প্রমূখ।

পরবর্তীতে দুপুর ১২টায় হাচিনসনপুর উচ্চ বিদ্যালয়ে দ্বিতীয় পর্বের বিতরণ অনুষ্ঠিত হয়। এতে বোয়ালখালী ও কবাখালী ইউনিয়নের ১৬৫ পরিবারকে ফুড প্যাকেজ বিতরণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেজ চাকমা জ্ঞান, ইউপি সদস্য মো: ইউনুছ সহ খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের কর্মকর্তাবৃন্দ।

বিতরণকৃত ফুড প্যাকেজ রয়েছে চাউল ৭.৫ কেজি, ডাল ১ কেজি, চিনি ১ কেজি, তৈল ১ লিঃ, লবন ১ কেজি, সুজি ৫০০ গ্রাম।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সোনারগাঁও ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

কাপ্তাই শিল্পকলা একাডেমির পৌষমেলায় হাজারো মানুষের সমাগম

অদম্য মেধাবী বিশালের পাশে মহালছড়ি উপজেলা প্রশাসন

কাপ্তাইয়ের কুকিমারা পাড়ায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

রামগড়ে আইএফআইসি ব্যাংকের উপশাখা উদ্বোধন

সারাদেশে চলমান ধর্ষণ, ছিনতাই ও সন্ত্রাসের বিরুদ্ধে রাঙামাটিতে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ 

কাপ্তাইয়ে স্বপ্নচূড়া ফাউন্ডেশনের বর্ষপূর্তি ও ইউএনও’র বিদায় সংবর্ধনা 

পার্বত্যাঞ্চলে সেরা কাপ্তাই বিএন স্কুল অ্যান্ড কলেজ

দুদক ও দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা

নানিয়াচর সেতুটি চুনীলালের নামে নামকরণের প্রতিবাদে নাগরিক পরিষদের মানববন্ধন

error: Content is protected !!
%d bloggers like this: