বুধবার , ৩০ আগস্ট ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

লক্ষ্মীছড়িতে এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা / দুর্গম লক্ষ্মীছড়ি এখন বহুমাত্রিক উন্নয়নের কেন্দ্রবিন্দু

প্রতিবেদক
বিশেষ প্রতিনিধি, খাগড়াছড়ি
আগস্ট ৩০, ২০২৩ ২:১২ অপরাহ্ণ

 

খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেছেন, একসময় খাগড়াছড়ি জেলার মধ্যে লক্ষ্মীছড়ি উপজেলা ছিলো সবচেয়ে পিছিয়েপড়া উপজেলা। সরকারি কর্মকর্তা অফিস করার মতো পরিবেশ ছিলো না। সন্ধ্যার পরে ভুতুড়ে আঁধার নেমে আসতো। যোগাযোগ- বিদ্যুত এবং শিক্ষার দিক থেকে প্রত্যাশিত উন্নয়ন সাধিত হয়েছে। সরকারি কলেজ, হাসপাতাল কমপ্লেক্স, ফায়ার সার্ভিস স্টেশন নির্মিত হয়েছে। দুর্গম জনপদে ২৬টি প্রাথমিক বিদ্যালয় জাতীযকরণ হযেছে। প্রত্যন্ত এলাকায় বিদ্যুত সঞ্চালন লাইন গিয়েছে।

তিন বলেন, আঁধারের লক্ষ্মীছড়ি এখন উন্নয়নের আলোতে এগোচ্ছে। তাই শেখ হাসিনার সরকারকে সহযোগিতা করলে- নৌকায় ভোট দিলে উন্নয়ন সুনিশ্চিত হবে।

তিনি বুধবার বিকেলে খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলা সদরে জাতীয় শোক দিবসের জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

লক্ষ্মীছড়ি উপজেলা আওযামী লীগ সভাপতি ও জেলা পরিষদ সদস্য রেম্রাচাই চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ’র সহ- সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, জেলা আওয়ামীলীগ”র সাংগঠনিক সম্পাদক মো. দিদারুল আরম, জেলা মহিলা আওয়ামীলীগ’র সা. সম্পাদক ও জেলা পরিষদ সদস্য শাহিনা আকতার, জেলা মুক্তিযোদ্ধা সংসদ’র সাবেক কমান্ডার রইস উদ্দিন, মাটিরাঙা উপজেলা আওয়ামীগ সভাপতি হুমাযুন মোরশেদ খান, মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, মানিকছড়ি উপজেলা আওয়ামী লীগ’র সা. সম্পাদক মো. মাইনউদ্দিন, জেলা আওয়ামীলীগ’র মহিলা বিষয়ক শতরুপা চাকমা। লক্ষ্মীছড়ি উপজেলা আওয়ামী লীগ’র সা. সম্পাদক বিল্লাল হোসেন বেপারি’র স্বাগত বক্তব্য দিয়ে সূচিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ বিভিন্ন সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।

এর আগে তিনি দুল্যাতলী জুনিযর হাইস্কুল”র নব- নির্মিত ভবন উদ্বোধন এবং বিদ্যুৎ বিভাগের ৩১ কেভি সাব স্টেশনের গ্রীড অবকাঠামো উদ্বোধন করেন।

 

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাই হ্রদেও পানি বাড়ছে ৪ উপজেলার হাজার হাজার মানুষ পানি বন্দী, অনেক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ

কাপ্তাইয়ে পাহাড় কেটে সেফটি ট্যাংকি নির্মাণ বন্ধ করল -ইউএনও

রাঙামাটি শহর বিদ্যুৎবিহীন ৫ ঘন্টা

মহালছড়িতে বন্যার্ত মানুষের পাশে সেনাবাহিনী, ভ্রাম্যমাণ মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ

বাঘাইছড়িতে নারী নির্যাতন বিরোধী বিট পুলিশিং সভা অনুষ্ঠিত 

বড়থলি ত্রিপুরা গ্রামে হামলাকারীদের শাস্তির দাবী ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের

মং রাজা মংপ্রু সেইনের জীবন ও কর্ম পাহাড়ের নতুন প্রজন্মকে উদ্দীপ্ত করবে- ব্রি: জেনারেল মাহি

বাঁচার তাগিদে দৈনিক মজুরির কাজ করেন রূপনার মা কালাসোনা চাকমা

কাপ্তাইয়ের সাক্রাছড়িতে সৌরশক্তিচালিত কোল্ড স্টোরেজ নির্মাণ হচ্ছে

ফাঁসিয়াখালী ইউনিয়ন শ্রমিকদলের দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: