বৃহস্পতিবার , ১৭ ফেব্রুয়ারি ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

সিসি ক্যামেরার আওতায় আসছে বাঘাইছড়ি ভূমি অফিস ও বাজার

প্রতিবেদক
পাহাড়ের খবর ডেস্ক।
ফেব্রুয়ারি ১৭, ২০২২ ৩:২২ অপরাহ্ণ

 

বাঘাইছড়ি প্রতিনিধি

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা পরিষদের পর এবার সাবরেজিস্টার ভূমি অফিস ও উপজেলার গুরুত্বপূর্ণ বাজার ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

ইতোমধ্যে বাঘাইছড়ি সহকারী ভূমি কমিশন কার্যালয়ে ক্লোজ সার্কিট ক্যামেরা বসানোর কাজ শুরু করেছে। সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) মংসিপ্রু মারমা দায়িত্ব নিয়েই, সেবাগ্রহীতাদের জননিরাপত্তার বিষয়টি নিশ্চিত করার লক্ষে ক্যামেরা বসানোর উদ্যোগ নেন বলেন জানান বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরিফুল ইসলাম।

এর আগে ইওএনও শরিফুল ইসলামের উদ্যোগে পুরো উপজেলা পরিষদ চত্বর ক্যামেরার আওতায় আনা হয়। ক্যামেরা বসানোর কাজটি করছেন স্থানীয় ওয়েব টেকনিশিয়ান মিলন।

ওয়েব টেকনিশিয়ান মিলন বলেন এরইমধ্যে ভূমি অফিসে ৬ টি উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্যামেরা বসানো শেষ হয়েছে, এসব ক্যামেরায় পুরো ভূমি অফিস পর্যবেক্ষণ করা যাবে, এছাড়া আরো বেশকিছু ক্যামেরা সেটআপ দেয়ার পরিকল্পনা রয়েছে।

এদিকে উপজেলার গুরুত্বপূর্ণ বাজার চৌমুহনী শাপলা চত্বর সহ পুরো বিপনি বিতান এলাকায় ক্লোজসার্কিট ক্যামেরা বসানোর কাজ শুরু করেছে বাজার পরিচলনা কমিটি।

চৌমুহনী বাজার পরিচালনা কমিটির নেতা সুজিৎ চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে বলেন বাজারে দোকান মালিক ও ক্রেতা সাধারণের নিরাপত্তার কথা মাথায় রেখে সম্পূর্ণ ব্যাবসায়ীদের অর্থায়নে এই ক্যামেরা বসানোর কাজ চলছে, আগামীতে পুরো উপজেলা ও চৌমুহনী চত্ত্বর ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে। দীর্ঘদিন পর হলেও এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ব্যাবসায়িরা।

স্থানীয় স্বর্ণ ব্যাবসায়ী সঞ্জয় ধর বলেন যেটা সরকারি ভাবে হওয়ার কথা সেটা ব্যাক্তি উদ্যোগে হচ্ছে আমরা সাধুবাদ জানাই।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাবিপ্রবিতে প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমার মৃত্যু বার্ষিকী পালন

নবীন শিক্ষার্থীদের বরণে রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের আনন্দ মিছিল

মিল্টনের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কাল থেকে ঐতিহ্যবাহী সাংগ্রাই উৎসব: প্রস্তুতি থেকে রিলংপোয়েঃ আনন্দে মুখর পাহাড়

পাহাড়ের ফুল ঝাড়ু যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে

রুমায় জুমে ইঁদুরের আক্রমণ, দিশেহারা জুমিয়ারা

পশুর চামড়া আমাদের জাতীয় সম্পদ, এ সম্পদ সুরক্ষায় করি সকলে শপথ

ঈদগাঁওয়ে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

দুদিনের সফরে প্রধানমন্ত্রী দিল্লি যাচ্ছেন শুক্রবার

চন্দ্রঘোনা থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

error: Content is protected !!
%d bloggers like this: