বুধবার , ৬ সেপ্টেম্বর ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

লামায় গরু ভাগাভাগি নিয়ে সৎ ভাইয়ের হাতে বড় বোন খুন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
সেপ্টেম্বর ৬, ২০২৩ ১০:৫৩ অপরাহ্ণ

বান্দরবানের লামা উপজেলায় গরু ভাগাভাগি নিয়ে সৎভাই তার বড় বোন শামসুন্নাহার বেগম (৪৫) নামে এক নারীকে কুপিয়ে হত্যা করেছে।
বুধবার (৬ সেপ্টম্বর) বেলা সাড়ে ১১ টায় উপজেলার ফাঁসিয়াখালী ইউপির ৩ নম্বর ওয়ার্ড বগাইছড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নারী ওই এলাকার মৃত সৈয়দ আহম্মদের মেয়ে।

এই ঘটনায় নিহতের সৎভাই শহর আলী (২৩) ও সৎ মা শাকেরা বেগমকে (৫০) আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়িতে পালিত গরু ভাগাভাগি নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে সৎ ভাই শহর আলী কুপিয়ে গুরুতর আহত করে শামসুন্নাহারকে। স্থানীয়রা ঘটনাস্থল হতে আহত শামসুন্নাহাকে উদ্ধার করে পার্শ্ববর্তী চকরিয়া হাসপাতালে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পরে এই ঘটনায় জড়িত শামসুন্নাহারের সৎ মা ও সৎ ভাইকে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।

লামা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ সত্যতা নিশ্চিত করে জানান, এই ঘটনায় নিহতের সৎ মা ও সৎ ভাইকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান এই কর্মকর্তা।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

খাগড়াছড়িতে সাংবাদিকদের সাথে ইসলামি আন্দোলন’র মতবিনিময় সভা

খাগড়াছড়ির একমাত্র ‘জুলাই শহিদ’ মজিদের সমাধিতে সর্বস্তরের মানুষের পুষ্পস্তবক অর্পণ

কাউখালীতে জেবিএম, এটিএম ও এমএন্ডসি ইটভাটাকে ৭ লাখ টাকা জরিমানা, ভাটা বন্ধ ঘোষণা 

বাঙ্গালহালিয়ায় ট্রাক উল্টে সড়ক যোগাযোগ বন্ধ – দ্রুত উদ্যোগে যান চলাচল স্বাভাবিক

বিলাইছড়িতে বিভিন্ন কৃষি কার্যক্রম পরিদর্শনে উপ-পরিচালক মোঃ মনিরুজ্জামান 

শপথ নিলেন কাপ্তাই ও রাজস্থলী উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে আগলে রেখেছেন- পার্বত্য প্রতিমন্ত্রী

বাঘাইছড়ি বঙ্গলতলীতে দু গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধ

রামগড়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক লাখ টাকা জরিমানা

সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ স্থাপনা গুড়িয়ে দিল বন বিভাগ

error: Content is protected !!
%d bloggers like this: