বৃহস্পতিবার , ৫ অক্টোবর ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

জনবান্ধব প্রকল্প নেয়ার ক্ষেত্রে সংবাদিকদের সহযোগীতা দরকার-সুপ্রদীপ চাকমা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
অক্টোবর ৫, ২০২৩ ৫:৫৭ অপরাহ্ণ

পার্বত্য চট্টগ্রামের মান সম্মত শিক্ষা ব্যবস্থা, যোগাযোগ এবং জলবায়ু দিকে গুরুত্ব দিতে হবে। মান সম্মত শিক্ষা শিক্ষিত না হলে, যোগাযোগ ব্যবস্থার উন্নতি না হলে এবং পাহাড়ের জলবায়ুকে ঠিক রাখা না হলে এ এলাকার মানুষ এগিয়ে যেতে পারবে না।  কথাগুলো বলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা।

বৃহস্পতিবার বিকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রধান কার্যালয়ে রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সঙ্গে সৌজন্য স্বাক্ষাৎকালে এসব কথা বলেন  সুপ্রদীপ চাকমা।

তিনি বলেন, পাহাড়ের মানুষের জীবন মান উন্নয়নের জন্য সড়ক যোগাযোগের কোন বিকল্প নেই। পাহাড়ে উন্নয়ন কর্মকান্ড করতে গেলে নানান প্রতিবন্ধতা সৃষ্টি হয়। এসব প্রতিবন্ধকতার মাঝেও পাহাড়ে উন্নয়ন কর্মকান্ড হচ্ছে। এসব উন্নয়ন কর্মকান্ড পাহাড়ের মানুষের জীবন মান উন্নয়নে গুরুত্বপুর্ণ ভূমিকা রাখছে।

সুপ্রদীপ আরো বলেন,পার্বত্য চট্টগ্রামের বনভূমি শুধু পার্বত্য চট্টগ্রামের জন্য নয় এটি দেশ এবং পৃথিবীর জলবায়ুতে ভূমিকা রাখছে। সেজন্য পাহাড়ে জলবায়ু ঠিক রাখতে হলে এখানে বন ভূমি রক্ষা করতে হবে। না হলে নতুন প্রজন্মের কাছে জবাব দেওয়ার উত্তর থাকবে না।

সুপ্রদীপ আরো বলেন, ভূল প্রকল্প নেওয়া হলে জনগণের কল্যাণে আসে না। সেজন্য প্রকল্প গ্রহণের ক্ষেত্রে জনকল্যাণকে গুরুত্ব দিতে হবে। জনবান্ধব প্রকল্প নেয়ার ক্ষেত্রে সংবাদিকদের সহযোগীতা কামনা করেন সুপ্রদীপ চাকমা।

স্বাক্ষাৎকালে রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, সহ সভাপতি সত্রং চাকমা, সাধারণ সম্পাদক এম কামাল উদ্দিন, যুগ্ম সম্পাদক হিমেল চাকমাসহ রিপোর্টার্স ইউনিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙ্গামাটি রিজিয়নের উদ্যোগে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের শিক্ষাবৃত্তির বৈষম্যর প্রতিবাদে পিসিসিপির মানববন্ধন

নানিয়ারচরের এক পাহাড়ি জনপদে দূর্ভােগ মেঠোপথে

কাপ্তাই উপজেলার ১৮ দরিদ্র জেলের মাঝে ৭২ টি  ছাগল  বিতরণ

কাপ্তাইয়ে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালন

বসন্ত মোন পাংখোয়া পাড়ায় ৩০০ বছরের চার্চের উদ্বোধন

দুই যুগ পর হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রাঙামাটিতে ১২ মোটর সাইকেল চালকের বিরুদ্ধে মামলা

তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থার সদর অঞ্চল কমিটি কর্তৃক মিলন মেলা অনুষ্ঠিত

লেকার্স স্কুলে থ্যালাসেমিয়া রোগের সচেতনতা সভা অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: