রবিবার , ২৯ অক্টোবর ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

লংগদুতে হরতালের প্রভাব পড়েনি হাট বাজারে

প্রতিবেদক
প্রতিনিধি, লংগদু, রাঙামাটি
অক্টোবর ২৯, ২০২৩ ৫:২৭ অপরাহ্ণ

সারাদেশের ন্যায় বিএনপি-জামাতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের কোন প্রভাব পড়েনি লংগদুতে। সকাল থেকেই সবকিছু স্বাভাবিক চলছে। ছোট-বড় থেকে শুরু করে সকল ধরনের যানবাহন এবং কাপ্তাই হ্রদে নৌযান চলাচল স্বাভাবিক ছিল।

রবিবার (২৯ অক্টোবর) হরতালকে কেন্দ্র করে যেকোন ধরনের অপ্রীতিকর ও বিশৃঙ্খলাকে নিয়ন্ত্রন করার জন্য লংগদু থানা পুলিশের পক্ষ থেকে উপজেলার, হাট-বাজার, রাজনৈতিক দলীয় কার্যালয়, বিভিন্ন গুরুত্বপূর্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল।

উপজেলার ইসলামাবাদ এলাকার অটোচালক আব্দুর রহিম বলেন, আমরা এতো হরতার-টরতাল বুঝি না। সকালে গাড়ি নিয়ে রাস্তায় বের হই। গাড়ির চাকা ঘোরার পর যা আয় হয় তা দিয়ে এই আকাশ ছোঁয়া জিনিসপত্রের দামের যুগে পরিবার-পরিজন নিয়ে কোন মতে জীবনযাপন করি। গাড়ির চাকা না ঘুরলে খাবো কি? আমাদের দিকে তো কেউ তাকায় না। যারা রাজনীতি করে তারা তো তাদেরকে নিয়েই ব্যস্ত

লংগদু থানা পরিদর্শক (তদন্ত) জালাল উদ্দীন জানান, হরতালকে কেন্দ্র করে যদি কেউ কোন প্রকারের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরো জানান, উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে লংগদু থানা পুলিশ সব সময় প্রস্তুত আছে।

এসময় বিভিন্ন বাজার ও দলীয় কার্যালয়ের সামনে ফোর্স নিয়ে দায়িত্বে ছিলেন এসআই শাহাবুর আলম, এসআই এনামুল হক, এসআই খালেক, এএসআই কামরুল ও ইকবাল প্রমুখ।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটিতে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের স্ত্রীর মরদেহ উদ্বার

খাগড়াছড়িতে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কক্সবাজারে দুপুরের মধ্যে বালিয়াড়ি খালি না করলে কঠোর ব্যবস্থা: টুরিস্ট পুলিশ

লংগদুতে সোনালী ব্যাংকের ৩০ কোটি টাকার ভুয়া ঋণের ভোগান্তি

রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির সভা

বিসিএস ফিরিয়ে পাওয়া শোভন চাকমার হতাশার দীর্ঘশ্বাস 

পাহাড়ে ভ্রাতৃঘাতি সংঘাত বন্ধের দাবীতে আঞ্চলিক পরিষদের সামনে মানববন্ধন

ভারতে পালানো মহিষ উদ্ধার করে পাটোয়ারী পরিবারে ঈদ আনন্দ ফিরালো বিজিবি

বাঘাইছড়ির তরুণ অ্যাথলেট কাইফুজ আনামের পাশে বাংলাদেশ সেনাবাহিনী

সভাপতি মোঃ হোসেন, সাধারণ সম্পাদক প্রিয় চাকমা / আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ ৮নম্বর ওয়ার্ড কমিটি গঠন

error: Content is protected !!
%d bloggers like this: