শনিবার , ৪ নভেম্বর ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

নানিয়াচর করুণা বন বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠিত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
নভেম্বর ৪, ২০২৩ ৬:০৬ অপরাহ্ণ

রাঙামাটি নানিয়াচর করুণা বন বিহারের ৯ তম কঠিন চীবর দান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শক্রবার বিকাল হতে শুরু হওয়া ২৪ ঘন্টার ভিতরে চরকায় তুলা কেটে সুতা তৈরি করে কোমর তাঁতের মাধ্যমে তৈরি চীবরটি শনিবার বিকালে করুণা বন বিহার অধ্যক্ষ দীপংকর মহাস্থবিরের হাতে চীবর হস্তান্তর করা হয়।

চীবর দানের দিনের দ্বিতীয় পর্বে মঙ্গলবার বিকালে কল্পতুরু ও কঠিন চীবর মাথায় নিয়ে নেচে গেয়ে চীবর দানে যোগ দেয় হাজারো পুণ্যার্থী।
চীবর দানে পঞ্চশীল গ্রহণ, সংঘদান, অষ্ট পরিস্কার দান, বুদ্ধমুর্তি দানসহ নানান দান অনুষ্ঠান সম্পন্ন হয়।
এসময় চীবর দান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনভান্তের অন্যতম শিষ্য নানিয়াচর উপজেলার রত্মাংকুর বন বিহারের অধ্যক্ষ বিশুদ্ধানন্দ মহাস্থবিরসহ দুই পর্বে অর্ধ শতাধিক বুদ্ধ ভিক্ষু অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
দু’দিন ব্যাপী এই অনুষ্ঠানে শত শত বৌদ্ধ পূর্ণাথী অংশগ্রহণ নেন। বৌদ্ধ ভিক্ষুরা তিন মাস বর্ষাবাসের শেষ দিনে প্রবারণা পূর্ণিমা পালনের পর দিন থেকে দীর্ঘ এক মাস ধরে বিভিন্ন বৌদ্ধ বিহারে মাস ব্যাপী ধারাবাহিকভাবে চলে এই কঠিন চীবর দান উৎসব চলবে। ২৩ ও ২৪ নভেম্বর বন বিহার শাখা প্রধান রাঙামাটি রাজবন বিহারে অনুষ্ঠিত হবে। ২৮ নভেম্বর এ দানোৎসবের সমাপ্তি ঘটবে।

উল্লেখ্য আড়াই হাজার বছর আগে তথাগত ভগবান বুদ্ধের আমলে বিশাখা নামে একজন পূন্যবর্তী ২৪ ঘন্টার মধ্যে তুলা থেকে সুতা তৈরি করে এই কাপড় বুদ্ধকে দান করেন। এই অনুকরণে ৪০ বছর আগে থেকে পার্বত্য চট্টগ্রামে এই অনুষ্ঠান পালিত হয়ে আসছে। পরিনির্বাণপ্রাপ্ত বনভান্তে এই অনুষ্ঠানের প্রচলন করেন। সে অনুযায়ী বন বিহার শাখাগুলোতে কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কমিউনিটি ক্লিনিক স্থাপনের দাবি কাপ্তাইয়ের আড়াছড়িবাসীর

বিএসপিআইএ একাডেমিক ভবন নির্মাণ করা হবে- দীপংকর তালুকদার

কাপ্তাই জাতীয় উদ্যানে অজগর অবমুক্ত 

রাঙামাটিতে সন্ত্রাস বিরোধী দেয়াল লিখন ও গ্রাফিতি এঁকেছেন সাধারণ শিক্ষার্থীরা

৬ বছর পর আগামীকাল রামগড়ে আসছেন ওয়াদুদ ভুইয়া

ডা. রোমেলের উপর হামলার ঘটনায় আদালতে মামলা; তিন আসামীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

কাপ্তাই মৎস্য অবতরণ কেন্দ্রে গত ২ মাসে   রাজস্ব আয়  ২ কোটি ২৬ লাখ টাকা 

বাংলাদেশে মাতৃভাষা-ভিত্তিক বহুভাষিক প্রাথমিক শিক্ষা: সংকট ও সম্ভাবনা শীর্ষক আলোচনা সভা

অবশেষে আপন নীড়ে ফিরল অসহায় সেই বৃদ্ধ

ঈদগাঁওয়ে ইয়াবাসহ একজন গ্রেপ্তার

error: Content is protected !!
%d bloggers like this: