সোমবার , ৬ নভেম্বর ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাজস্হলীতে ঝুঁকিপূর্ণ বেইলি সেতু দিয়ে চলছে ভারী যানবাহন

প্রতিবেদক
আজগর আলী খান, রাজস্হলী, রাঙামাটি
নভেম্বর ৬, ২০২৩ ১১:২১ অপরাহ্ণ

 

রাঙামাটির রাজস্থলী উপজেলার তিননং বাঙালহালিয়া ইউনিয়নের শফিপুর এলাকার মসজিদের পাশে কুদুমছড়ার ওপর নির্মিত বেইলি সেতুর খুঁটি ও পাটাতন নড়বড়ে হয়ে পড়েছে l বারবার মেরামত করে কোনো রকমে সেতুটি চালু রাখা হয়েছে। দুর্ঘটনার আশঙ্কা থাকলেও সেতুর ওপর দিয়ে চলছে ভারী যানবাহন।

৫ নভেম্বর সরেজমিনে দেখা গেছে, ওই সড়ক শফিপুর মসজিদের পাশে অবস্থিত বেইলি সেতুর নিচে পিলার নড়েবড়ে পাটাতন ফাটল ধরে একদারে কাঁদ হয়ে যায়। এ ছাড়া সেতুটির লোহার পাটাতনে মরিচা ধরেছে, পাটাতনও ভেঙে গেছে। গাড়ি উঠলেই সেতুগুলো কাঁপে। এই অবস্থায় সেতুগুলোর ওপর দিয়ে ঝুঁকি নিয়ে ভারী যানবাহন চলাচল করছে।

ওই এলাকার কয়েক জন চালক বলেন, বেইলি সেতু অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে ভয়ে ভয়ে গাড়ি চালান তাঁরা। গাড়ি উঠলেই সেতুগুলো দুলতে থাকে।

তিন নং বাঙালহালিয়া ইউনিয়নের চেয়ারম্যান আদোমং মারমা বলেন–কুদুমছড়ার উপর নির্মিত বেইলি সেতু ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। বেইলি সেতুটি সংস্কার করার জন্য কয়েকবার উপজেলা সমন্বয় বৈঠকে উত্থাপন করেছি। কিন্তু কোনো সাড়া পাইনি।’

সিএনজি সমিতির সভাপতি নুরুননবী বলেন, ‘সেতু ভেঙে গেলে সবাই যানবাহনের দিকে আঙুল তোলেন। চালককে দোষারোপ করেন। কিন্তু এ জন্য চালকেরা দায়ী নয়। বেইলি সেতুটি কোনো রকমে টিকে আছে। একটি ভেঙে পড়লে যোগাযোগ বন্ধ হয়ে যাবে। সেতুটি ঠিক করার জন্য আমরা আবেদন জানাচ্ছি।

এ বিষয়ে রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তনু কুমার দাশ বলেন, আমি বেলী সেতুটি ঝুকিপূন্যের কথা শুনেছি এবং সরেজমিন পরির্দশন করেছি। দ্রুত সংস্থার অথবা বিকল্প সড়ক স্থাপন করে যানবাহন চলাচলে স্বাভাবিক রাখার জন্য সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তা দের অবগত করেছি।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে কারেন্ট জাল জব্দ

মহালছড়িতে সেচ্ছাসেবক দলের উদ্দ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে কাপ্তাইয়ের এতিমদের খাওয়ানো হলো দুধ ও ডিম 

নেত্রীর নির্দেশে সরে দাঁড়িয়েছি- নিখিল, নেত্রীর কাছে কৃতজ্ঞ-দীপংকর

রাঙামাটিতে ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ ও রক্তদান কর্মসূচী

রাজস্থলীতে কারিতাসের ত্যাগ ও সেবা অভিযান

আওয়ামী লীগের হামলায় আহত শিক্ষার্থীর চিকিৎসায় ১ লাখ টাকা আর্থিক সহায়তা ওয়াদুদ ভূইয়ার

রামগড়ে বিএনপি’র সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

বাঘাইছড়িতে অবৈধ এমএমসি ও কেবিএম ইটভাটা বন্ধ করল প্রশাসন 

করল্যাছড়ি রশিদ সরকার উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ

error: Content is protected !!
%d bloggers like this: