বুধবার , ৮ নভেম্বর ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

লংগদুতে বিজিবি কর্তৃক অবৈধ কাঠ জব্দ

প্রতিবেদক
প্রতিনিধি, লংগদু, রাঙামাটি
নভেম্বর ৮, ২০২৩ ৮:৩০ অপরাহ্ণ

 

লংগদু উপজেলায় ৩৭ বিজিবি জোনের অভিযানে গামারী কাঠ জব্দ করা হয়েছে।

বিজিবি কর্তৃক অভিযানে রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) কর্তৃক ২ লক্ষ বত্রিশ হাজার পাঁচশত টাকার অবৈধ কাঠ উদ্ধার করা হয়।

মঙ্গলবার ( ০৭ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির কাছে খবর আসে, চরুয়াখালী বিজিবি ক্যাম্পের আওতাধীন কবিরপুর ০৯ নং ওয়ার্ড নামক স্থানে বন থেকে কাঠ কেটে চোরাকারবারী চোরাচালানের উদ্দেশ্যে নদীর পানির নিচে ডুবিয়ে রেখেছে।

উক্ত সংবাদের ভিত্তিতে রাজনগর জোন কমান্ডার লেঃ কর্নেল শাহ্ মোঃ শাকিল আলম, এসপিপি এর দিক নির্দেশনায় সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান, বিজিবিএমএস এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল উক্ত স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। পরিচালিত অভিযানে উক্ত স্থান হতে ১৫৫ ঘনফুট গামারী কাঠ জব্দ করা হয়। জব্দকৃত কাঠগুলো পাবলাখালী ফরেস্ট অফিসে হস্তান্তর ও মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ প্রসংঙ্গে রাজনগর জোন কমান্ডার জানান, অবৈধ কাঠ চোরাচালানের বিরুদ্ধে চলমান আভিযান কার্যক্রম অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

‎ভূমি দখলের অভিযোগ ভিত্তিহীন, দাবি ৩৭ বিজিবির

উন্নয়নশীল দেশে উত্তরণে রাজস্থলীতে আলোচনা সভা

কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

হত দরিদ্র ৭০ পরিবারের মাঝে কম্বল পৌঁছে দিলেন ইউএনও

কাপ্তাইয়ে শিক্ষক হাবিবুল হককে স্মরণ করলেন সহকর্মীরা

লংগদু জোনের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও আর্থিক সহায়ত প্রদান

৪৭ বছরের গৌরবগাথা: মহালছড়িতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কাপ্তাইয়ে সড়ক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন এমপি দীপংকর তালুকদার

পার্বত্য অঞ্চলে টেকসই খাদ্য নিরাপত্তা ও যুবকদের দক্ষ করতে ডব্লিউএফপি-এর সহযোগিতা চাইলেন পার্বত্য মন্ত্রী 

নানিয়াচরে অতিরিক্ত মদ পানে যুবকের মৃত্যু 

error: Content is protected !!
%d bloggers like this: