শুক্রবার , ১০ নভেম্বর ২০২৩ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

প্রতিবন্ধী সেলিমের প্রতি চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান মিলনের অনন্য উপহার

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
নভেম্বর ১০, ২০২৩ ৯:০৬ পূর্বাহ্ণ

 

রাঙামাটির কাপ্তাই উপজেলার ১নং চন্দ্রঘোনা ইউনিয়ন এর ৭ নং ওয়ার্ডের বাসিন্দা প্রতিবন্ধী মোঃ সেলিম।

অনেক বৎসর পূর্বে সড়ক দূর্ঘটনায় তার দুটো পায় অবশ হয়ে পড়ে। আপন সহধর্মিনীকে নিয়ে তিনি বহু কষ্টে দিনাতিপাত করছেন। আঘাতস্থানদুটো যত দিন গড়াচ্ছে ততই পচন ধরছে। এমন করুন পরিস্থিতিতে তিনি জীবন্ত মৃতের মত দিন কাটাচ্ছে।

তার ভবিষ্যত ও পরিবার,পরিজনের কথা চিন্তা করে বহুদিনের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার ১ নং চন্দ্রঘোনা  ইউনিয়ন পরিষদের মানবিক চেয়ারম্যান আক্তার হোসেন মিলন তাকে একটি হুইলচেয়ার  প্রদান করেছেন। অক্ষম মিলনের সক্ষমতা ফিরে পেতে এই হুইলচেয়ার বহুলাংশে উপকারে আসবে বলে স্বীকার করেছেন স্থানীয় বাসিন্দারা।

হুইল চেয়ার প্রদান করে চেয়ারম্যান মিলন বলেন, আমার এলকার বাসিন্দা হতদরিদ্র প্রতিবন্ধী মোঃ সেলিম দীর্ঘদিন ধরে বহুকষ্টে দিনকাটিয়ে আসছে। দূর্ঘটনার পর হতে বিভিন্ন সময়ে ইউনিয়ন পরিষদ তাকে যতটুকু সম্ভব সহযোগিতা করে আসছে। কিন্তু নিতান্তই এক জায়গায় বসে থাকাটা তার জীবনকে দুর্বিসহ করে তুলেছে। তার এই কঠিন ও করুন পরিস্থিতিতে আমি ব্যক্তিগত পক্ষ  হতে তাকে একটি হুইলচেয়ার প্রদান করতে পেরে নিজকে কিছুটা মানবিক দায়মুক্ত হতে পেরেছি বলে বিশ্বাস করছি। ভবিষ্যতেও আমাদের এই কার্যক্রম রাখতে আমি বদ্ধপরিকর। আশাকরছি এই হুইলচেয়ার প্রতিবন্ধী সেলিমকে সক্ষমতা দান করবে।

প্রতিবন্ধী সেলিম বলেন, সড়ক দূর্ঘটনায় আমার ২ টি পা গুরুতর আঘাত হওয়ায় আমি এখন হাতের উপর ভর করে চলি।চেয়ারম্যান এর নিকট একটি হুইল চেয়ার চাওয়ায় তিনি আমাকে গত বৃহস্পতিবার একটি হুইল চেয়ার কিনে দেন। আমি তাঁর প্রতি কৃতজ্ঞতা জানাই।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে সপ্তাহব্যাপী মাশরুম চাষ প্রশিক্ষণ শুরু

রাঙামাটি শহরের ফুটপাত ও সড়ক দখলকারীদের স্হাপনা সরাতে ২৪ঘন্টা সময় দিলেন পুলিশ সুপার

পাহাড় নিয়ে ষড়যন্ত্র বন্ধ করতে ও শিক্ষক হত্যার প্রতিবাদে পিসিসিপি’র মানববন্ধন

বিপদ সীমা ছুঁই ছুঁই কাপ্তাই হ্রদের পানি; তলিয়েছে রাস্তা ঘর বাড়ি; বেড়েছে দুর্ভোগ

ঈদগাঁওয়ে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করেছেন শহিদুল আলম বাহাদুর

কাপ্তাইয়ে হ্যান্ডবল খেলায় চ্যাম্পিয়ন কাপ্তাই উচ্চ বিদ্যালয় ও নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয়

রাঙামাটিতে বর্ণিল বই উৎসব

মহালছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই

দুর্গা পুজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে কাপ্তাইয়ে খাদ্যশস্য বিতরণ

২ যুগে দৈনিক যুগান্তর, রাঙামাটিতে বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী পালন

error: Content is protected !!
%d bloggers like this: