শুক্রবার , ১ ডিসেম্বর ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

লংগদুতে আনসার ব্যাটালিয়নের উন্নয়ন প্রকল্প উদ্বোধন

প্রতিবেদক
লংগদু প্রতিনিধি, রাঙামাটি
ডিসেম্বর ১, ২০২৩ ১:২৩ অপরাহ্ণ

রাঙামাটির লংগদুতে ৩৮ আনসার ব্যাটালিয়ন সদর দপ্তরের স্বতন্ত্র ব্যাটালিয়ন আনসার ক্যাম্প সমূহের নিরাপত্তা বেষ্টনী, কোথ মেরামত,আবাসিক সুযোগ-সুবিধা বৃদ্ধিকরণ সংস্কার, সৌন্দর্য্যবর্ধন উদ্বোধনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বৃহষ্প্রতিবার(৩০ নভেম্বর), লংগদু উপজেলার বাইট্টাপাড়াস্থ ৩৮ আনসার ব্যাটালিয়ন সদর দপ্তরের মিলনায়তনে ক্ষুদ্র উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ৩৮আনসার ব্যাটালিয়নের অধিনায়ক, এএসএম আজিম উদ্দিন পিভিএমএস, এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে উদ্বোধক হিসেবে জুম এ ভার্চুয়ালী উপস্থিত থেকে অনুষ্ঠান উদ্বোধন করেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিচালক, মোঃ সাইফুল্লাহ্ রাসেল। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, লংগদু সেনা জোনের (৩বীর) কমান্ডার লেঃ কর্ণেল হিমেল মিয়া, পিএসসি।

বক্তব্যে তিনি বলেন, পাহাড়ী বাঙ্গালী সকলের নিরাপত্তায় সেনাবাহিনী ও আনসার ব্যাটালিয়ন সহ সকল বাহিনী একই সাথে কাজ করে যাচ্ছি। সকল বাহিনীর আত্বত্যাগ এ অঞ্জলে শত বছরের ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখা থাকবে। এখানে আমরা সকল নিরাপত্তা বাহিনী এক পরিবারভুক্ত সদস্যের মতো। পাহাড়ী বাঙ্গালী সবাই যাতে নিরাপদে বসবাস করে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানে কাজ করে সেটাই আমাদের লক্ষ্য।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, লংগদু উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম।

অনুষ্ঠান সঞ্চালনা ও উপস্থাপনা করেন ব্যাটালিয়নের সিএ ও কোম্পানী কমান্ডার মোঃ আরিফুল ইসলাম।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

খাগড়াছড়িতে পাহাড় কাটার অভিযোগে দুইজন আটক

রামগড়ে দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়ার প্রতিজ্ঞা যুবকের

রাঙামাটির বরকলে পুত্র হত্যার বিচার চেয়ে যুবলীগ নেতা মামুনসহ আওয়ামীলীগ যুবলীগের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

রাঙামাটিতে মাসব্যাপী বাণিজ্য মেলা শরু হচ্ছে ৩০ সেপ্টেম্বর

কাপ্তাইয়ে এক হাজার জন নিলেন করোনার চতুর্থ ডোজ ভ্যাকসিন

হাসপাতালে মারা গেলেন বড়থলির চেয়ারম্যান আতোমং

রাঙামাটি শহরের চম্পক নগর ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

পার্বত্য এলাকার মানুষের কথা জানতে হলে পাহাড়ের মানুষের সাথে মিশতে হবে-রেমলিয়ানা পাংখোয়া 

কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে এসএসসি বিদায় সংবর্ধনা

রাঙামাটিতে সিএনজি ও পিক-আপভ্যানের সংঘর্ষে নিহত-৫, আহত-১

error: Content is protected !!
%d bloggers like this: