রবিবার , ৭ জানুয়ারি ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

খাগড়াছড়ি পানছড়ির ৯ কেন্দ্রে ভোটশূন্য!

প্রতিবেদক
বিশেষ প্রতিনিধি, খাগড়াছড়ি
জানুয়ারি ৭, ২০২৪ ৭:৩৬ অপরাহ্ণ

 

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার নয়টি কেন্দ্রে কোন ভোটই পড়েনি। তার মানে এইসব কেন্দ্রে দিনভর কোন ভোটারই ভোট দিতে যাননি।

প্রসিত খীসা’র নেতৃত্বাধীন ‘ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)’-এর প্রভাবাধীন এই এলাকাগুলোতে তারা নির্বাচন বর্জন এবং ভোটারদের কেন্দ্রে যেতে বেপরোয়াভাবে বাধা প্রদান করেন। মূলত: দলটির বিধি নিষেধের কারণেই এমন ঘটনা ঘটেছে বলে আওয়ামীলীগের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

শূন্য ভোটপড়া কেন্দ্রগুলো হলো যথাক্রমে: লোগাং করল্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, তারাবন সরকারি প্রাথমিক বিদ্যালয়, চেংগী সরকারি প্রাথমিক বিদ্যালয়, শুকনাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, শান্তিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিষ্টমনি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড় পানছড়ি (উত্তর) সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধুদুকছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং লতিবান সরকারি প্রাথমিক বিদ্যালয়।

পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং অফিসার অন্জন দাশ স্বাক্ষরিত ফলাফলপত্র থেকে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

এছাড়া দক্ষিণ লতিবান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট পড়েছে মাত্র একটিই।

ইউপিডিএফ’র সংগঠক অংগ্য মারমা সরকারি দলের অভিযোগ অস্বীকার করে বলেছেন, সরকারের নীল নকশার নির্বাচন জনগণই নিজ নিজ ইচ্ছায় ভোট বর্জন করেছেন। কেন্দ্রে যাননি, এটাই জনগণের মৌন প্রতিবাদ।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাচালং দাখিল মাদ্রাসায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

পার্বত্যাঞ্চলে পর্যটনের বিকাশ ও আইন-শৃঙ্খলা বিষয়ে রাঙামাটিতে ট্যুরিস্ট পুলিশের এআইজিপির মতবিনিময় সভা

রাঙামাটিতে এডিবির কর্মশালা / পাহাড়ে উন্নয়ন কর্মকান্ড করার আগে প্রাকৃতিক ভৌগলিক জনগোষ্ঠীকে গুরুত্ব দিতে হবে

বাঘাইছড়িতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিশ্ব বন দিবস পালিত

জুরাছড়িতে জেলা পরিষদের ইফতার ও দোয়া মাহফিল

কাপ্তাইয়ে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার 

কাপ্তাইয়ে নানা আয়োজনে শুভ মধু পূর্ণিমা পালিত

ব্যাডমিন্টন খেলায় তর্কের জেরে রাকিবের পা কাটল সহপাঠীরা; গ্রেফতার এক

কাপ্তাই তথ্য অফিসের উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: