বৃহস্পতিবার , ১৮ জানুয়ারি ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

খুলে দেয়া হয়েছে রোয়াংছড়ি দেবতা খুম

প্রতিবেদক
কিকিউ মারমা, বান্দরবান।
জানুয়ারি ১৮, ২০২৪ ৬:৫৫ অপরাহ্ণ

দীর্ঘ পনেরো মাস পর খুলে দেয়া হলো বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলায় অবস্থিত অন্যতম পর্যটন স্পট দেবতাখুম।

বৃহস্পতিবার (১৮ই জানু) বান্দরবান জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন স্বাক্ষরিত এক গনবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৪ জুলাই ২০২৩ মূলে জারীকৃত গণবিজ্ঞজ্ঞপ্তির ধারাবাহিকতায় সদর দপ্তর, বান্দরবান রিজিয়ন, বান্দরবান সেনানিবাসের ১৭ জানুয়ারি ২০২৪ তারিখের ১৪০/৫৯/জিএস (ইন্ট) পত্রের আলোকে রোয়াংছড়ি উপজেলার দেবতাখুম পর্যটন এলাকায় পর্যটকদের ভ্রমণ সংক্রান্ত নিষেধাজ্ঞা আগামী ২২ জানুয়ারি ২০২৪ তারিখ হতে এতদ্বারা প্রত্যাহার করা হলো। তবে পর্যটকগণকে দুর্গম এলাকায় গমনের পূর্বে উপজেলা প্রশাসন হতে আইন-শৃঙ্খলা সংক্রান্ত হালনাগাদ তথ্য সংগ্রহপূর্বক যথাযথ সতর্কতা অবলম্বন করতে হবে।

এ বিষয়ে রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুল মামুন বলেন, ২২ জানুয়ারি হতে পর্যটকরা অনায়াসে দেবতাখুম ভ্রমন করতে পারবে। তাছাড়া ২১ তারিখ পর্যটক ভ্রমন সংক্রান্ত বিষয় নিয়ে উপজেলা প্রশাসনের একটা মিটিং ও করা হবে। যেখানে পর্যটক ভ্রমনের বিষয়ে দিক-নির্দেশনা নির্ধারণ করা হবে।

প্রসঙ্গত সম্প্রতি বান্দরবানের দুর্গম এলাকাগুলোতে সন্ত্রাসীদের আনাগোনা বৃদ্ধি পাওয়ায় পর্যটকদের সার্বিক নিরাপত্তায় ২০২২ সালের অক্টোবর মাস থেকে সন্ত্রাসীদের নির্মূলে অভিযান শুরু করে যৌথবাহিনী।
তাই পর্যটকদের সাবির্ক নিরাপত্তার কথা বিবেচনা করে বান্দরবানের কয়েকটি উপজেলাতে পর্যটকদের ভ্রমণে কয়েক দফা দফা নিষেধাজ্ঞা জারি করেন জেলা প্রশাসন। এর মধ্য দিয়ে জেলার ৭ টি উপজেলার প্রায় সবগুলো পর্যটন কেন্দ্রেই উন্মুক্ত হলো ভ্রমন পিপাষু পর্যটকদের জন্য।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটিতে সম্পূর্ণ মেধা এবং যোগ্যতার ভিত্তিতে পুলিশে চাকরি পেলেন ১৫ জন

কাপ্তাই মসজিদ ভিত্তিক শিশু গণশিক্ষা কেন্দ্রে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেঃ জেঃ (অবঃ) অনুপ কুমার চাকমা কর্মস্থলে যোগদান

প্রধানমন্ত্রী চান বাংলাদেশের সকল মানুষ এক ছাতার নিচে বাস করবে-পার্বত্য প্রতিমন্ত্রী

কাপ্তাই উপজেলা শ্রমিকলীগের নবগঠিত কমিটির পরিচিতি ও বর্ধিত সভা অনুষ্ঠিত

রাঙামাটিতে জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রাঙামাটির ফারুয়ায় ৪৫ বছর আগে শহীদ জিয়ার খনন করা খাল পুনঃখনন শুরু

রামগড় স্থলবন্দর দ্রুত চালুর দাবী জানালো স্থানীয়রা

রাঙামাটিতে শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে: কৃষিবিদ কাজল তালুকদার

মহালছড়িতে ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে ক্যারিয়ার গাইডেন্স প্রোগ্রাম অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: