রবিবার , ২১ জানুয়ারি ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

লংগদুতে ইটভাটায় প্রশাসনের অভিযান; জরিমানা

প্রতিবেদক
লংগদু প্রতিনিধি, রাঙামাটি।
জানুয়ারি ২১, ২০২৪ ৫:৫১ অপরাহ্ণ

রাঙামাটি লংগদুতে পাহাড় কেটে, বন উজাড় করে অবৈধ ভাবে ইট ভাটা পরিচালনার দায়ে দুইটি ইটভাটার মালিককে নগদ ৫০ হাজার করে মোট ১ লক্ষ টাকা জরিমানা সহ ইটভাটার চুল্লী ভেঙ্গে দিয়েছে ভ্রাম্যমান আদালত।

রোববার(২১ জানুয়ারি) দুপুরে লংগদু উপজেলার আটারকছড়া ইউনিয়নে কেবিএম ব্রিকস ও এডিবি ব্রিকস দুইটি ইটভাটাতে এ অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মো: মাসুদ রানা।

উপজেলা প্রশাসন সূত্রে জানায়, কোন অনুমোধন ছাড়াই ইটভাটা তৈরী করে ইট পোড়ানোর কাজ করে যাচ্ছে ভটা মালিকরা। এতে বনের কাঠ জালিয়ে ইট ফুড়ানো হচ্ছে, কাটা হচ্ছে পাহাড়। এতে কোনরকম নিয়মনীতির তোয়াক্কা করা হয়নি।

ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রন আইন ২০১৩ এর ধারা ১৪ অনুযায়ী ইট ভাটার মালিকদের জরিমানা করা হয়। এছাড়াও উক্ত ভাটাতে সকল প্রকার কার্যক্রম বন্ধের ঘোষণা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

প্রসঙ্গত সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে লংগদুতে পাহাড় কেটে ৩ নেতার ইটভাটা শিরোনামে সংবাদ প্রকাশ হয়। এ সংবাদ প্রকাশের পর থেকে জেলার কাউখালী, বাঘাইছড়ি ও লংগদু উপজেলায় ইটভাটায় অভিযান পরিচালনা শুরু করে প্রশাসন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটিতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পর্যটন দিবস উদযাপন

কেপিএম দোকানে চুরির ঘটনায় মালামালসহ আটক -২

রাজস্থলীতে সন্ত্রাসীদের আস্তানায় আগুন দিল বিক্ষুব্ধ জনতা

বন্দুক ভাঙ্গা রেঞ্জ এলাকায় জেএসএস ও ইউপিডিএফ’র দৌরাত্ম

বিলাইছড়ির বন্যায় ক্ষতিগ্রস্তদের নগদ অর্থ ও ত্রাণ বিতরণ করেছে কারিতাস ও আশিকা

রাজস্থলীতে অবৈধ স্পিরিট বিক্রির দায়ে দুই দোকানকে জরিমানা ও কারাদণ্ড

কাপ্তাইয়ে ৩শত মিটার নিষিদ্ধ জাল জব্দ

কাপ্তাইয়ে নিপোর্ট’র ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

বরকলের জুনোপহর উচ্চ বিদ‍্যালয়ে নারীর বয়ঃসন্ধিকালীন স্বাস্থ‍্য সেবা পৌছাল ‘উন্মেষ’

রামগড়ে বন্যার্ত এলাকায় জামায়াতের ত্রাণ বিতরণ

error: Content is protected !!
%d bloggers like this: