বুধবার , ১৩ মার্চ ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তিন ব্যবসায়ীকে  ৮ হাজার টাকা জরিমানা

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
মার্চ ১৩, ২০২৪ ৩:০৩ অপরাহ্ণ

 

পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা এবং বাসি  ও মেয়াদোত্তীর্ণ ভোগ্যপণ্য যাতে বিক্রয় করতে না পারে সেইজন্য বাজার মনিটরিং এবং ভ্রাম্যমান আদালত পরিচালনা  করেছেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাহী হাকিম  মো: মহিউদ্দিন এবং উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সৈয়দা ফারহানা পৃথা।

বুধবার(১৩ মার্চ) সকাল ১১ টা হতে দুপুর ১ টা পর্যন্ত কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি বাজার এবং কাপ্তাই নতুনবাজার এলাকায় এই বাজার মনিটরিং করা হয়। এসময় কাপ্তাই থানার ওসি মো আবুল কালাম এর নেতৃত্বে থানার পুলিশ সদস্যরা বাজার মনিটরিং এবং ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন।

বাজার মনিটরিংকালে এসময় ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৫৩ ধারা লঙ্ঘনের  দায়ে বড়ইছড়ি সদরের  একটি দোকানকে ২ হাজার  টাকা জরিমানা আদায়  করা হয়। এছাড়া মূল্য তালিকা এবং দোকানের মালামাল  রাস্তার উপর রাখার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষন আইনের ৩৮ ধারা  লঙ্ঘনের  দায়ে৥ কাপ্তাই নতুন বাজারের একটি  দোকানকে ৫ হাজার টাকা  জরিমানা করা হয় । সেই সাথে তাদেরকে সর্তক করে দেওয়া হয়।

এদিকে পৃথক একটি অভিযানে  উপজেলা সদরে বড়ইছড়িতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারা লঙ্ঘনের  দায়ে একটি  দোকানকে  ১ হাজার  টাকা  জরিমানা করেন কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  সৈয়দা ফারহানা পৃথা।

কাপ্তাই নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের উপ- প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন, উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো ইলিয়াস  এবং থানার পুলিশ সদস্যরা ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাই নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণ এবং কৃতি শিক্ষার্থীর সংবর্ধনা

রাজস্থলী সেনাবাহিনীর দুস্থ ও গরীব পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

কাপ্তাইয়ে চোলাই মদ সহ আটক ১

লংগদু দক্ষিণ রহমতপুর মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও পুুরষ্কার বিতরণ

রাজস্থলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: জ্বালানি তেলের তিন দোকান ও সারের ডিলারকে জরিমানা

কাপ্তাইয়ে করোনা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

বর্ষা মৌসুমে কাঠের আসবাবপত্রের যত্ন নেবেন যেভাবে

দুর্গম সীতা পাহাড় পাড়া কেন্দ্র পরিদর্শনে কাপ্তাই ইউএনও 

কাউখালীতে মহান বিজয় দিবস উদযাপন

বৈষম্যহীন বাংলাদেশ গড়তে দূর্নীতি নির্মূলের বিকল্প নেই

error: Content is protected !!
%d bloggers like this: