শনিবার , ১ জুন ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটিতে ৮৫ হাজার শিশুকে টিকা খাওয়াল জেলা স্বাস্থ্য বিভাগ 

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
জুন ১, ২০২৪ ৭:৩৫ অপরাহ্ণ

রাঙামাটিতে ৮৫ হাজার ৮৬০জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন জেলা স্বাস্থ্য বিভাগ। রাঙামাটি জেলার ৮৫ হাজার ৮৬০ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আওতায় এনে সারা দেশের ন্যায় রাঙামাটিতে এ ভিটামিন প্লাস কার্যক্রম শুরু শনিবার সকালে শুরু করা হয়েছে।

শনিবার সকালে রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি কমিউনিটি ক্লিনিকে এই কার্যক্রমের উদ্বোধন করেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য ও জেলা স্বাস্থ্য বিষয়ক আহবায়ক সবির কুমার চাকমা।

উদ্বোধনী অনুষ্ঠানে রাঙামাটির সিভিল সার্জন ডাঃ নুয়েন খীসা, রাঙামাটি  স্বাস্থ্য বিভাগের সিনিয়র স্বাস্থ্য ও শিক্ষা কর্মকর্তা খোকন চাকমাসহ জেলা স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এবার রাঙামাটি পার্বত্য জেলায় ৬-১১মাস বয়সী ১০হাজার ৫৩৭ জন এবং ১২-৫৯ বয়সী ৭৫ হাজার ৩২৩ জনসহ সর্বমোট ৮৫ হাজার ৮৬০জন  শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আওতায় আনা হবে। রাঙামাটি জেলার ১০উপজেলায় এই কার্যক্রম চলছে।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

error: Content is protected !!
%d bloggers like this: