সোমবার , ৩ জুন ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রামগড়ে বিনা উদ্ভাবিত আমন ধান বিষয়ে কৃষক প্রশিক্ষণ ও বীজ বিতরণ

প্রতিবেদক
পাহাড়ের খবর ডেস্ক
জুন ৩, ২০২৪ ৩:৩৮ অপরাহ্ণ

খাগড়াছড়ির রামগড়ে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইন্সটিটিউট (বিনা’র) খাগড়াছড়ি কেন্দ্রের উদ্যোগে পাহাড়াঞ্চল উপযোগী উচ্চ ফলনশীল বিনা উদ্ভাবিত আমন ধানের জাতসমূহের পরিচিতি, চাষাবাদা পদ্ধতি, বীজ উৎপাদন ও সংরক্ষণে কৃষক প্রশিক্ষণ ও বীজ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ জুন) দুপুরে রামগড় হর্টিকালচার সেন্টারের প্রশিক্ষণ কেন্দ্রে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খাগড়াছড়ির সহযোগিতায় ও বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের অর্থায়নে উপজেলার বিভিন্ন এলাকার অর্ধ শতাধিক কৃষক প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন।

রামগড় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: মিজানুর রহমান এর সভাপতিত্বে বিনা উদ্ভাবিত আমন ধান সম্পর্কে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি প্রশিক্ষণে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিনা’র মহাপরিচালক ময়মনসিংহ ড. মো: আবুল কালাম আজাদ।

খাগড়াছড়ির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বৈজ্ঞানিক কর্মকর্তা মো: গোলাম মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন বিনার মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. সিদ্দিকুর রহমান, খাগড়াছড়ির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো: বাছিরুল আলম, রামগড় হর্টিকালচার সেন্টারের উপপরিচালক কৃষিবিদ শাহ্ মোহাম্মদ শাখাওয়াত হোসেন, খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বৈজ্ঞানিক কর্মকর্তা অং সিং মারমা সহ প্রমুখ।

প্রশিক্ষণে বিনার বিজ্ঞানীগণ ও কৃষি কর্মকর্তাগণ বলেন, বিনা উদ্ভাবিত আমন বিনাধান-১৭ জাতের উচ্চ ফলনশীল ও প্রিমিয়ার কোয়ালিটি সম্পন্ন একটি ধান। কম সময়ে বেশি ফলন ও ভাল দাম পাওয়া যায়। এই ধানের রোগবালাই কম, প্রতি হেক্টরে সাড়ে ৭ মে.টন থেকে সাড়ে ৮ মে. টন ফলন হয়। এই ধানের চাল চিকন ও খেতে অনেক সুস্বাদু। এই ধান চাষ করে কৃষকরা লাভবান হচ্ছেন। কারণ এই ধানের বীজ সংরক্ষণ করা যায় এবং চাল বিদেশে রপ্তানী করা যায়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সাজেকে বনবিভাগ কার্যালয়ে ইউপিডিএফের হামলা ও লুটপাট

আওয়ামী লীগের খুন, গুম ও লুটপাটের প্রতিবাদে রাঙামাটিতে যুবদলের বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত

চন্দ্রঘোনা থানার অভিযানে পরোয়ানাভুক্ত ২ আসামি গ্রেফতার

জুরাছড়িতে পার্বত্য উন্নয়ন ও সম্প্রীতির রাষ্ট্র গড়ার অঙ্গীকার দীপেন দেওয়ানের

বিশ্ব সাদাছড়ি দিবসে এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা / প্রতিবন্ধীদের প্রতি প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে

বাঙ্গালহালিয়ায় কাপ্তাই তথ্য অফিসের উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত 

‘সংবিধান জনগণকে আইনের আশ্রয় পাওয়ার অধিকার দিয়েছে’

কাল চন্দ্রঘোনা ইউপি নির্বাচনঃ প্রথমবারের মতো ইভিএম–এ ভোটগ্রহণ

কাউখালীতে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

জুরাছড়িতে কীটনাশকযুক্ত মশারী বিতরণ 

error: Content is protected !!
%d bloggers like this: