বুধবার , ১২ জুন ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাই নতুনবাজার আনন্দ মেলা গরুর বাজার: পাহাড়ি গরুর চাহিদা বেশী

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
জুন ১২, ২০২৪ ৬:০১ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাই উপজেলার নতুনবাজার আনন্দ মেলা গরুর বাজার ধীরে ধীরে জমতে শুরু করেছে। পার্বত্যঞ্চলের বিভিন্ন এলাকা হতে বেপারিরা কাপ্তাই লেক এবং সড়কপথে এখানে গরু এনে বিক্রি করে, ফলে এই গরুর বাজারে কুরবানি ঈদে পাহাড়ি গরুর চাহিদা বেশি পরিলক্ষিত হচ্ছে। কাপ্তাই উপজেলা ছাড়াও চট্রগ্রাম জেলার  রাঙ্গুনিয়া,রাউজন এলাকা হতে   ক্রেতারা  আসছেন এই বাজারে  পাহাড়ি গরু ক্রয় করার জন্য।

বুধবার (১২ জুন) দুপুর ২ টায় এই গরুর বাজার  কথা হয় রাঙ্গুনিয়া  হতে আসা গরু ক্রেতা ইকবাল  ও সোবহানের সাথে। তাঁরা বলেন,   আমরা চাই পাহাড়ি গরু। কারন  পাহাড়ি গরু প্রাকৃতিক সকল ধরনের লতা-পাতা খায়।যার ফলে এগরুর  স্বাদে  ও পুষ্টি গুণে ভরপুর। এক কথায় কোন রোগ নেই।তাই সকলে চায় পাহাড়ি গরু।

রাঙ্গুনিয়া চন্দ্রঘোনা বনগ্রাম এলাকা হতে গরু কিনতে আসা ক্রেতা মশিউর, ইকবাল ও রুবেল বলেন,  গত বছরও আমরা এই বাজার হতে পাহাড়ি গরু ক্রয় করেছিলাম। কারন পাহাড়ি গরুর রোগ বালাই নাই, হৃষ্টপুষ্ট হয় এই গরু।

বিলাইছড়ি ও লংগদু উপজেলার  মাইনি হতে গরু বিক্রি করতে  আসা ব্যবসায়ী মংসুই মারমা ও লাইসাইন চাকমা বলেন,  আমাদের গরু সব পাহাড়ে জঙ্গলে ছেড়ে দেই।এদের কোন কুড়া ও বুষি খাওয়াই না। এরা   লতা-পাতা খেয়ে পাহাড়ে জঙ্গলে থাকে। এরা  প্রাকৃতিক  খাবার খায়। এই বাজারে  বিক্রয় এর জন্য গরু আনলে ক্রেতারা এই  পাহাড়ি গরু চায় বেশি। ভালো দাম পাচ্ছি আমরা।

কাপ্তাই নতুনবাজার গরু ব্যবসায়ী আবুল কালাম, আশিষ বাবু বলেন,  এবার কুরবানি ঈদে এই বাজারে  বেশ গরু উঠছে। দাম একটু বেশি হলেও  বেঁচা বিক্রি ভাল।

কাপ্তাই উপজেলা প্রাণী সম্পদ কমকর্তা কৃষিবিদ ড: এনামুল হক হাজারী বলেন, উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল হত ৩ সদস্যের একটি টিম গত সোমবার হতে এই বাজারে অবস্থান করছেন পশুর সেবা প্রদান করার জন্য।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে এবার ট্রাকের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল চালকের

আদিবাসী কোটার দাবিতে বাঘাইছড়িতে সমাবেশ অনুষ্ঠিত

অভয়াশ্রমের মাধ্যমে কাপ্তাই লেকে মাছের উৎপাদন বাড়ানো হবে — মৎস্য ও প্রাণিসম্পদ সচিব

বিচারের বাণী নীরবে কাঁদছে! / ২৮বছর পরও হয়নি ৩৫ কাঠুরিয়া হত্যার বিচার

কাপ্তাইয়ে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

কাপ্তাই ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক যাকাত বিতরণ

বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হবে- হানিফ

দীঘিনালায় কৃষক গ্রুপে ক্ষুদ্র কৃষি যন্ত্রপাতি প্রদান

পাহাড়ে উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রাখতে নৌকায় ভোট দেওয়ার আহবান দীপংকর তালুকদারের

বর্ষায় এদের কদর বাড়ে 

error: Content is protected !!
%d bloggers like this: