বৃহস্পতিবার , ১৩ জুন ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রামগড়ে বাগান শ্রমিকের মরদেহ উদ্ধার

প্রতিবেদক
করিম শাহ, রামগড়, খাগড়াছড়ি
জুন ১৩, ২০২৪ ৭:০৩ অপরাহ্ণ

খাগড়াছড়ির রামগড়ে সয়েল বাগানের ভিতর পুরনো বাংলো এলাকা থেকে মোঃ আবু মিয়া (৫৬) নামে এক বাগান শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে রামগড় থানা পুলিশ। বৃস্পতিবার (১৩ জুন) সকালে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

নিহত আবু মিয়া রামগড় উপজেলার ১নং রামগড় ইউনিয়নের ৪নং নুরপুর এলাকার মৃত আমির হোসেন এর ছেলে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, আবু মিয়া রামগড় সরকারী সোহেল বাগানের শ্রমিক ছিলেন। গতকাল বাগানে কাজ করে বিকেলে বেতনও নিয়েছিলেন। সকালে বাগানের পুরনো বাংলোর পিছনে তার মরদেহ পড়ে থাকার খবর পান পরিবার। নিহতের গাড়ে ও মাথায় জখমের চিহৃ রয়েছে এবং ঘটনাস্থল থেকে একটি লোহার ইস্পাত উদ্ধার করা হয়েছে।

নিহতের ছেলে মো: হানিফ জানান, তার সহজ সরল পিতাকে পিটিয়ে জখম করে হত্যা করা হয়েছে ।

থানার মামলার প্রস্তুতি নিচ্ছেন যে বা যারা তার পিতাকে হত্যা করেছে তিনি পিতা হত্যার বিচার চান।

রামগড় থানার ওসি (ভারপ্রাপ্ত) মো: মনির হোসেন জানান, থানায় মামলার প্রস্তুতি চলছে। লাশের ময়না তদন্তে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষে প্রকৃত তথ্য জানা যাবে। তবে আলামত দেখে প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জাতীয় কুংফু প্রতিযোগীতায় ২ গোল্ডসহ ৫ টি পদক পেল রাঙামাটির সন্তানেরা

রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা

কাপ্তাই অফিসার্স ক্লাবে বিদায় ও বরণ অনুষ্ঠান

নানান আয়োজনে বাঘাইছড়িতে নববর্ষ বরণ

রাঙামাটিতে নবগঠিত তাঁতী দলের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত

‎চট্টগ্রাম থেকে দুর্নীতিকে চির বিদায় নিতে হবে– পূর্বদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে মেয়র শাহাদাত

বাঙ্গালহালিয়ায় কাপ্তাই তথ্য অফিসের উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত 

জিয়াউর রহমানের ১ম সমাধি স্মৃতিসৌধে পুষ্পস্থবক অর্পনের মধ্য দিয়ে দীপেন দেওয়ানের প্রচারণা শুরু

বিলাইছড়িতে প্রশাসন কর্তৃক জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

চার কৃতী নারী ফুটবলারের সাথে ঈদের ছুটি উপভোগ করলেন খাগড়াছড়ির জেলা প্রশাসক

error: Content is protected !!
%d bloggers like this: