রবিবার , ৩০ জুন ২০২৪ | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

রাঙামাটি জেলা ছাত্রলীগের কমিটিতে যুগ্ম সম্পাদক হলেন কাপ্তাইয়ের সাইথোয়াই অং চৌধুরী

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
জুন ৩০, ২০২৪ ১২:৪৯ অপরাহ্ণ

দীর্ঘ নয় বছর পর চলতি বছরের ২৯শে এপ্রিল রাঙামাটিতে জেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হবার  প্রায় একমাস পরে এক বছর মেয়াদে রাঙামাটি জেলা ছাত্রলীগের নতুন কমিটির নাম ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এতে যুগ্ম সম্পাদক পদে আসীন হয়েছেন  কাপ্তাই হতে একমাত্র ছাত্র নেতা  সাইথোয়াই অং চৌধুরী ( সুইথি চৌধুরী)। তিনি কাপ্তাই উপজেলা ছাত্র লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর পিতা কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাঙামাটি জেলা পরিষদ এর  সদস্য অংসুইছাইন চৌধুরী।

গত শনিবার  রাত পৌনে ১২ টার সময় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ভেরিফাইট আইডিতে কমিটির তালিকা আপলোড করে উল্লেখ করেন, আগামী ০১ (এক) বছরের জন্য বাংলাদেশ ছাত্রলীগ, রাঙামাটি পার্বত্য জেলা শাখা কমিটি অনুমোদন দেয়া হলো।

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত তালিকায় মো: রনি হোসেনকে রাঙামাটি জেলা ছাত্রলীগের সভাপতি ও সোহাগ চাকমাকে সাধারণ সম্পাদক করে সহ-সভাপতি পদে ৪০ জন, যুগ্ম সম্পাদক পদে ১০ ও সাংগঠনিক সম্পাদক পদে ১০ জনের নাম উল্লেখ করা হয়েছে।

এদিকে কাপ্তাইয়ের সাইথোয়াই অং চৌধুরী রাঙামাটি জেলা কমিটিতে যুগ্ম সম্পাদক পদে আসীন হওয়ায় বাংলাদেশ ছাত্র লীগ  কাপ্তাই এর সভাপতি রফিকুল ইসলাম সুমন ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন ফরহাদ, সাবেক সভাপতি এম নুর উদ্দিন সুমন ও সাধারণ সম্পাদক এ আর লিমন সহ বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ সহ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ সাইথোয়াই অং চৌধুরীকে শুভেচ্ছা জানিয়েছেন।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাঘাইছড়িতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্থাপনের দাবিতে স্বারকলিপি প্রদান

লংগদুতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে জায়গা দখলের অভিযোগ

কাপ্তাই ১০ আর.ই ব্যাটালিয়নের নগদ অর্থ সহায়তা ও শিক্ষা সামগ্রী বিতরণ 

বান্দরবানে মহাপিন্ড দান অনুষ্ঠান অনুষ্ঠিত

কাপ্তাইয়ে গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ইউপিডিএফের বাঁধা উপেক্ষা করে কাউখালীতে সেনাবাহিনীর ফ্রি চিকিৎসা ক্যাম্পে সাধারণ মানুষ 

লংগদুতে জেল হত্যা দিবস পালিত

জাতির পিতার জন্ম বার্ষিকীতে পুলিশের খাবার বিতরণ

রাঙামাটি সদরে অন্নসাধান, কাউখালীতে শামসুদ্দোহা, বরকলে বিধান ও জুরাছড়িতে জ্ঞানেন্দুু চেয়ারম্যান নির্বাচিত

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাঙামাটি আল-আমীন সুন্নি যুব সংঘের মাহফিল অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: