শনিবার , ৩ আগস্ট ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাবিপ্রবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ

প্রতিবেদক
বিশেষ প্রতিনিধি, রাঙামাটি
আগস্ট ৩, ২০২৪ ২:০১ অপরাহ্ণ

সারা দেশে কোটা সংস্কার আন্দোলনের অংশ হিসেবে ৯দফা দাবি নিয়ে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন। শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক হতে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে আসামবস্তী-কাপ্তাই সড়কের কিছু দূর প্রদক্ষিণ করে ফের প্রধান ফটকের সামনে গিয়ে প্রতিবাদ সমবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলে থেকে কোটা আন্দোলনে মৃত্যুর বিচার চেয়ে এবং সরকারের পদত্যাগ দাবি করে বিভিন্ন প্রকার শ্লোগান দেওয়া হয়।
রাবিপ্রবি’র ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট এর শিক্ষার্থী গিয়াস উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, একই ডিপার্টমেন্টের শিক্ষার্থী ও ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুস সাত্তার বলেন, সারা দেশে উদ্ভূত পরিস্থিতিতে সরকারের ইন্দনে পুলিশ ও ছাত্রলীগ নেতাকর্মীরা ঝাপিয়ে পড়ে নিরীহ ছাত্রদের বুলেটের আঘাতে হত্যা করা হয়েছে তার বিচার না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরবো না। আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে গুলি ছুঁড়ে পাখির মতো ছাত্রদের কেন মেরে ফেলা হয়েছে জাতি ও রাষ্ট্রের কাছ আমাদের প্রশ্ন। শেখ হাসিনার পদত্যাগ না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাবো না।
এব্যাপার জানতে চেয়ে রাবিপ্রবি’র ভিসি ডক্টর সেলিনা আক্তারের মুঠোফোনে কল দেয়ার পর প্রথম কলে রিসিভ করা হলেও কথা বুঝা যাচ্ছিল না। পরে কলটি কেটে যায়। তার পর কয়েক দফা কল করা হলেও রিসিভ করেনি ভিসি মহোদয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

তীব্র তাপদাহে কাপ্তাইয়ে শুকিয়ে গেছে শতাধিক ছড়া, সুপেয় পানির সংকট

জাতীয় নির্বাচনে রাঙামাটি সংসদীয় আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা

রাঙামাটির প্রতিবন্ধী স্কুলের সাইমা ও শক্তিমান পেল প্রধানমন্ত্রীর ১লক্ষ টাকা অনুদান

খাগড়াছড়িতে শিক্ষিকা হামলার ঘটনায় মামলা; তদন্ত কমিটি গঠন

পাহাড়ি ভূমিতে কাজু বাদাম ও কফি চাষের ব্যাপক সম্ভাবনা

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে কাপ্তাইয়ে নানা কর্মসূচী পালিত

বান্দরবানে মারমাদের ‘সাংগ্রাই’ উৎসব শুরু

খাগড়াছড়ির গুইমারা ও রামগড়ে একাধিক গাড়ি ভাংচুর অগ্নিসংযোগ

চন্দ্রঘোনায় ১৩০ লিটার মদসহ একজনকে আটক করেছে পুলিশ

চন্দনাইশ প্রেস ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত: পেশাগত উন্নয়ন ও উপজেলার নানাবিধ সমস্যা নিয়ে গুরুত্বারোপ

error: Content is protected !!
%d bloggers like this: