বৃহস্পতিবার , ৩ মার্চ ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

পাহাড়ে বন রক্ষায় বন বিভাগ ব্যর্থ হয়েছে -দেবাশীষ রায়

প্রতিবেদক
পাহাড়ের খবর ডেস্ক।
মার্চ ৩, ২০২২ ২:০৯ অপরাহ্ণ

 

হিমেল চাকমা, রাঙামাটি

বন বিভাগ পাহাড়ের বন রক্ষায় ব্যর্থ হয়েছে। সে জায়গা সাধারণ মানুষ বন রক্ষায় সফল হয়েছে। সাধারণ মানুষের বন রক্ষিত আছে কিন্তু বন বিভাগের বন রক্ষিত নেই। বন বিভাগের সব বন অনেক আগে উজাড় হয়েছে। এখন যেসব বন চোখে পড়ে এগুলো ব্যাক্তি মালিকানা বন। অতীত থেকে শিক্ষা নিয়ে পাহাড়ের মানুষকে বন রক্ষার কাজে সম্পৃক্ত করতে হবে। না হলে বন রক্ষা হবে না। কথা্গুলো বলেছেন চাকমা সার্কেল চীফ ব্যারিস্টার দেবাশীষ রায়।

বৃহস্পতিবার সকালে রাঙামাটি জেলা পরিষদ সম্মেলন কক্ষে ভিলেজ কমন ফরেস্ট (ভিসিএফ) কমিটির পুনর্গঠন অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চাকমা রাজা।
এ সময় তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে মোট ৪২১ টি ভিসিএফ রক্ষা করছে সাধারণ মানুষ। এসব বনে গাছ-বাঁশ, বন্যপ্রাণীর বিচরণ আছে। পানির স্তরগুলো রক্ষিত আছে। এগুলো রক্ষা করতে হবে।
দেবাশীষ রায় আরো বলেন, সাধারণ মানুষকে ভয় দেখিয়ে বন রক্ষা করা যাবে না। সাধারণ মানুষকে বুঝাতে হবে মানুষের জন্য বন। বন বিভাগ বন রক্ষায় জেলা পরিষদের সাথে সমন্বয় করে তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে।

সভাপতির বক্তব্যে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী বলেন,  ভিসিএফ নিয়ে একটি মহলের ভ্রান্ত ধারণা আছে। মহলটি মনে করে ভিসিএফ শুধু পাহাড়িদের স্বার্থ রক্ষা করে। এ ধারণা রাখা ঠিক নয়।
সারা বিশ্ব জলবায়ু নিয়ে ভাবার আগে পাহাড়ের মানুষ ভেবেছিল। এ ভাবনা থেকে তারা নিজেরা স্ব উদ্যোগী হয়ে বন রক্ষা করেছে। তার ফল ভিসিএফ। পাহাড়ের মানুষ জানে বন থাকলে পানি থাকবে। পানি থাকলে জীবন বাঁচবে। কারণ পাহাড়ি মানুষের সাথে বনের নিবিড় সম্পর্ক রয়েছে।
অংসুই প্রু চৌধুরী বলেন ভিসিএফ শুধু পাহাড়িদের স্বার্থ রক্ষা করবে না এটি দেশের সমগ্র পরিবেশ রক্ষায় ভুমিকা রাখছে। আগামীতেও রাখবে। এজন্য এসব বন রক্ষায় গুরুত্ব দিতে হবে।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউএনডিপি রাঙামাটি জেলা ব্যবস্থাপক ঐশর্য খীসা, রাঙামাটি জেলা পরিষদের সদস্য সুবীর কুমার চাকমা, সিএইচটি ভিসিএফ নেটওয়ার্ক কেন্দ্রীয় কমিটির সভাপতি থোয়াই অং মারমা,সহ সাধারণ সম্পাদক শান্তি বিজয় চাকমা, জুরাছড়ি উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমাসহ তিন পার্বত্য জেলা থেকে আগত ভিসিএফ কমিটির সদস্যরা।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বান্দরবানে বিয়ের চাঁদা নিয়ে ত্রিমুখী সংঘর্ষে বরসহ ১৭জন আহত

কাপ্তাইয়ে মরহুম মোঃ শফিউল আলম খোকন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

কাপ্তাইয়ে উদ্ভাবনী উদ্যোগ পরিদর্শন ও উদ্ভাবনী বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত 

বিনামূল্যে খাদ্য ও চিকিৎসা সেবা নিয়ে বন্যা কবলিতদের পাশে বাঘাইহাট জোন

রামগড়ে বন্যার্তদের মাঝে শিশু খাদ্য ও গো খাদ্য বিতরণ

প্রবল বৃষ্টিপাতে প্লাবিত জুরাছড়ি: বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ৫ দিন

দীঘিনালায় ৭ বিজিবির মেডিকেল ক্যাম্পিং 

বিএনপি ক্ষমতায় এলে সকল সম্প্রদায়ের সুষম উন্নয়নে কাজ করবে-দীপেন দেওয়ান

খাগড়াছড়িতে মহিলা দলের দুই উপজেলা ও এক পৌরসভার কমিটি হস্তান্তর

কাপ্তাই রাইখালীর একটি সেচ নালা হাসি ফুটিয়েছে কৃষকের মুখে

error: Content is protected !!
%d bloggers like this: