রবিবার , ৬ অক্টোবর ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

অনাকাঙ্খিত ঘটনার হোতাদের বিষয়ে সকলকে স্বোচ্চার হবার আহ্বান জানালেন খাগড়াছড়ির জেলা প্রশাসক

প্রতিবেদক
বিশেষ প্রতিনিধি, খাগড়াছড়ি
অক্টোবর ৬, ২০২৪ ১০:১৬ অপরাহ্ণ

অনাকাঙ্খিত ঘটনার হোতাদের বিষয়ে সকলকে স্বোচ্চার হবার আহ্বান জানিয়েছেন, খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।

তিনি সংঘাত, নৈরাজ্য ও অস্থিতিশীলতার বিরুদ্ধে রোববার খাগড়াছড়ি সদর উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এক মতবিনিময় সভায় দেশের স্বার্থে, সমাজের স্বার্থে এবং সবার জীবন ও জীবিকার তাগাদা থেকে নিজ নিজ এলাকার স্থিতিশীলতা অক্ষুন্ন রাখতে সবার সক্রিয় সহযোগিতাও কামনা করেন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়’র সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ সুপার আরেফিন জুয়েল, খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শ্রীলা তালুকদার, খাগড়াছড়ি জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর আব্দুর রব রাজা, জেলা জামায়াতের আমীর মিনহাজুর রহমান, খাগড়াছড়ি দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এডভোকেট জসিম উদ্দিন মজুমদার, খাগড়াছড়ি প্রেসক্লাবের সহ-সভাপতি এইচ এম প্রফুল্ল, চ্যালাছড়া ব্যাপ্টিস্ট মিশনের সভাপতি ও শিক্ষক আশাপ্রিয় ত্রিপুরা এবং গণমাধ্যমকর্মী শাহরিয়ার ইউনুছ বক্তব্য রাখেন।

এসময় ভাইবোনছড়া ইউপি চেয়ারম্যান সুজন চাকমা, খাগড়াছড়ি পৌর বিএনপি’র সা. সম্পাদক নজরুল ইসলামসহ বিভিন্ন শ্রেণী- পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পারস্পরিক বোঝাপড়ার মধ্যদিয়ে পাহাড়ে শান্তি প্রতিষ্ঠা হবে এমন প্রত্যাশার কথা জানান পাহাড়ি-বাঙালি নেতারা।
সম্প্রতি এক শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ এনে পাহাড়ি শিক্ষার্থীরা খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান শিক্ষক আবুল হাসনাত মুহাম্মদ সোহেল রানাকে পিটিয়ে হত্যা ও চুরির অভিযোগে মামুন নামের এক যুবককে পিটিয়ে হত্যার খাগড়াছড়িতে পাহাড়ি-বাঙালি সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি হয়। লুটপাট-ভাংচুর ছাড়াও পাহাড়িদের সহায়-সম্পদে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

উম্মেষের পাশে থাকতে হবে সবাইকে

বিলাইছড়িতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী ও বেগম রোকেয়া দিবস পালিত

রাজস্থলীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

পাহাড়ের মানুষ অনিশ্চিয়তা ও নিরাপত্তায় ভোগছে – মোনঘরের সুবর্ণজয়ন্তীতে সন্তু লারমা

রাজস্থলীতে বিজয় দিবসে শিক্ষকের উপস্থিতে শহীদ স্মৃতিসৌধে জুতা পায়ে ছবি

রুমায় দক্ষতা ও উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রাঙামাটিতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

রাম রতন কার্বারী পাড়ায় শীতার্তদের পাশে সেনাবাহিনী

বাঘাইছড়িতে বন্যার্তদের পাশে মারিশ্যা বিজিবি জোন

মহালছড়িতে ধানের শীষে ভোট চাইলেন জেলা বিএনপির সদস্য জসিম উদ্দিন

error: Content is protected !!
%d bloggers like this: