শুক্রবার , ১৮ অক্টোবর ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

দীর্ঘ ৫৭ দিন পর পর্যটকদের জন্য উন্মুক্ত রাঙামাটির ঝুলন্ত সেতু

প্রতিবেদক
এম.কামাল উদ্দিন, রাঙামাটি
অক্টোবর ১৮, ২০২৪ ৭:০৮ অপরাহ্ণ

দীর্ঘ ৫৬ দিন কাপ্তাই হ্রদের পানিতে ডুবে থাকার পর ভেসে উঠেছে রাঙামাটির মনোরম ঝুলন্ত সেতু। এখন সেতুর পাটাতন থেকে হ্রদের পানি নেমে গিয়ে দৃশ্যমান হতে শুরু করে সেতুটি। এতে অবসান হয়েছে পর্যটকদের হতাশার স্থানটি। সরেজমিন গিয়ে দেখা যায়, পানি নেমে যাওয়ায় শুক্রবার সকাল থেকে রাঙামাটির ঝুলন্ত সেতুতে লোকজনের পদচারণা। সেতু দিয়ে লোকজন হাঁটাচলা করে পারাপার হচ্ছেন। পর্যটকরা যাতে স্বাচ্ছন্দ্যে নির্বিঘ্নে চলাচল করতে পারে সেজন্য সেতুর পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছে।

পাশের জেলা চট্টগ্রাম থেকে বেড়াতে আসা পর্যটক মো. জিয়াউল ইসলাম বলেন, এর আগে আমরা এ ঝুলন্ত সেতুটি পানিতে ডুবে যাওয়ার কথা জানতে পারি। তাই রাঙামাটি ঘুরতে যাওয়ার পরিকল্পনা বাতিল করি তখন। এখন সেতুটি ভেসে ওঠার খবর পেয়ে রাঙামাটি ঘুরতে এলাম। বেড়াতে আসার প্ল্যানটা বাতিল করেছিলাম আমরা। আজ বেড়াতে এসেছি, এসেই জানতে পেরেছি সেতু থেকে পানি নেমে গেছে। তাই সবার আগে ঝুলন্ত সেতুতেই বেড়াতে আসলাম। সেতুর ওপর হাটতে পেরে ভালো লাগছে।

হ্রদের পানি সেতুর পাটাতন থেকে নেমে গিয়ে সেতুর নিচে ছুঁইছুঁই অবস্থায় রয়েছে। সেতুতে পর্যটকরা নির্বিঘ্নে চলাচল করার জন্য ধুয়ে পরিষ্কার করা হয়েছে সেতুর পাটাতন। গত কয়েক সপ্তাহ যাবত রাঙামাটিতে বৃষ্টিপাত না হওয়ার ফলে উজানের ঢল বন্ধ রয়েছে, এতেই হ্রদের পানি কমে দৃশ্যমান হয়েছে সেতুটি।

নরসিংদী থেকে বেড়াতে আসা পর্যটক বিজয় বলেন, আমরা জানতাম ঝুলন্ত সেতু পানির নিচে আছে। কিন্তু আজ সকালে রাঙামাটি নেমেই জানতে পারলাম ব্রিজ থেকে পানি সরে গেছে। তাই আমরা সবাই ব্রিজে এসেছি। এখানে ঘুরা শেষ করে তারপর কাপ্তাই হ্রদ ভ্রমণে বের হবো। সেতুটি দেখতে পেরে খুবই ভালো লাগছে।

রাঙামাটি ট্যুরিস্ট বোট মালিক সমিতির সহ-সভাপতি রমজান আলী বলেন, রাঙামাটিতে বেড়াতে আসা পর্যটকদের কাছে ঝুলন্ত সেতু প্রধান আকর্ষণ তাই এতদিন বেড়াতে আসা পর্যটকদের ঝুলন্ত সেতুর আনন্দ উপভোগ না করে হতাশ হয়ে ফেরত যেতে হয়েছে। কিন্তু সৌভাগ্যক্রমে বৃষ্টিপাত কমে যাওয়াতে আজ থেকে সেতু ভেসে উঠেছে। এখন থেকে পর্যটক সমাগম বাড়বে বলে আশা করছি।

রাঙামাটি পর্যটন ঘাটের ব্যবস্থাপক মো. ফখরুল ইসলাম, দীর্ঘদিন ডুবে থাকার পর আবারো ভেসে উঠেছে ঝুলন্ত সেতু। এটি আমাদের জন্য খুবই আনন্দের সংবাদ। এতদিন পর্যটকদের ঝুলন্ত সেতুতে না উঠেই ফেরত যেতে হয়েছে। এবার থেকে আর কাউকে হতাশ হয়ে ফেরত যেতে হবে না। তিনি আরো বলেন, ঝুলন্ত সেতুতে আমরা পর্যটকদের নির্বিঘ্নে চলাচলের জন্য মেরামত এবং ত্রুটিপূর্ণ অংশগুলো ঠিক করেছি।

রাঙামাটি পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা বলেন, কাপ্তাই হ্রদের পানি কমে আসায় ভেসে উঠেছে ঝুলন্ত সেতু। কিছু সংস্কার কাজ চলছে। সেতুতে পর্যটক চলাচলে যে নিষেধাজ্ঞা ছিলো তাও প্রত্যাহার করা হয়েছে। তিনি আরও বলেন, সেতু ডুবে থাকায় রাঙামাটি পর্যটন করপোরেশনের প্রতিদিন প্রায় ৬০ থেকে ৭০ হাজার টাকার আর্থিক ক্ষতি হয়েছে। আশা করছি পর্যটক আসলে সেই ক্ষতি পুষিয়ে নেয়া যাবে।

উল্লেখ্য, গত ২৩ আগস্ট রাঙামাটি জেলায় ভারী বৃষ্টিপাতের ফলে উজান হতে নেমে আসা ঢলে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পেয়ে তলিয়ে যেতে শুরু করে আইকন অব রাঙামাটি খ্যাত ঝুলন্ত সেতু। এরপর দীর্ঘ ৫৬ দিন পানির নিচে থাকার পর ভেসে উঠেছে আইকন অব রাঙামাটি খ্যাত এই সেতুটি।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে কাপ্তাইয়ে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

কাউখালীতে বিএনপি নেতার বাড়িতে হামলার অভিযোগে ২ আ.লীগ নেতা গ্রেফতার

বিলাইছড়িতে হিল ফ্লাওয়ারের কর্মশালা

কাপ্তাইয়ে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জামায়াতের গণমিছিল

রাঙামাটি সরকারি কলেজ ক্যাম্পাসে ২ মাদকসেবক আটক

অনলাইনে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে চিৎমরমে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত 

রাঙামাটিতে সেনা বাহিনীর শিক্ষা সামগ্রী বিতরণ

কাপ্তাইয়ের ক্রীড়া সংগঠক কাজী মাকসুদুর রহমান বাবুল আর নেই

বাঘাইছড়িতে ৩৯ ভোটকেন্দ্রে গেল নির্বাচনি সরঞ্জাম 

বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রায় ফিলিস্তিনের প্রতি সংহতি: বাঘাইছড়ি বিএনপির ব্যতিক্রমী আয়োজন

error: Content is protected !!
%d bloggers like this: