বৃহস্পতিবার , ১৪ নভেম্বর ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

গণপ্রকৌশল দিবস উপলক্ষে কাপ্তাইয়ে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
প্রতিনিধি, কাপ্তাই, রাঙামাটি 
নভেম্বর ১৪, ২০২৪ ৭:০১ অপরাহ্ণ

গণপ্রকৌশল দিবস এবং আইডিইবি (ইনষ্টিটিশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স)’র ৫৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  কাপ্তাই সাংগঠনিক জেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল ১১ টায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

“বৈষম্যহীন কর্মক্ষেত্র সময়ের দাবী” প্রতিপাদ্যে এদিন কাপ্তাই বিএসপিআই ক্যাম্পাস হতে একটি র‍্যালি বের  হয়ে কাপ্তাই ইউনিয়ন পরিষদ সংলগ্ন ৫৬ ইবি এর রিভারভিউ ক্যাফে এন্ড পিকনিক স্পটের সামনে এসে শেষ হয়। র‍্যালি শেষে পিকনিক স্পর্টের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএসপিআই এর অধ্যক্ষ রুপক কান্তি বিশ্বাস।

বিএসপিআই এর অটোমোবাইল টেকনোলজি ডিপার্টমেন্টের চীফ ইনস্ট্রাক্টর ও আইডিইবি, কাপ্তাই সাংগঠনিক জেলা শাখার সহ-সভাপতি মোঃ রহমত উল্লাহ এর সভাপতিত্বে বিএসপিআই এর অটোমোবাইল টেকনোলজি ডিপার্টমেন্টের শিক্ষক ও সংগঠনের কাপ্তাই সাংগঠনিক জেলা শাখার যুগ্ম সম্পাদক মোঃ আইয়ুব আলী এর সঞ্চালনায় শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক জেলা শাখার সাধারণ সম্পাদক কেপিএম লিমিটেডের নির্বাহী প্রকৌশলী( বিদ্যুৎ) মোহাম্মদ ইমাম ফখরুদ্দিন রাজি।

এসময় প্রধান বক্তা হিসেবে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন আইডিইবি কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেন। এছাড়াও  সাংগঠনিক জেলা শাখার মহিলা বিষয়ক সম্পাদিকা বিউটি চৌধুরী উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে ছাগল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন জেলা প্রশাসক

দীর্ঘসূত্রতা আর গাফিলতিতে পাঁচ বছরেও শেষ হয়নি রাজস্থলীর চার সেতু

নানিয়ারচরে বজ্রপাতে ইউপি সচিবের মৃত্যু

ওয়াগ্গাছড়া চা বাগান শ্রমিকদের মাঝে কুঁড়েঘর সনাতনী পরিবারের শারদবস্ত্র বিতরণ

রামগড়ে দুর্নীতি, মাদক, বাল্যবিবাহকে লাল কার্ড দেখাল ৯০০ শিক্ষার্থী

পশু হাটে ভারতীয় গরু; দুশ্চিন্তায় গৃহস্থ-খামারীরা

বিলাইছড়িতে বিষু উপলক্ষে ধূপশীল যুব পরিষদের উদ্যোগে ২ দিনব্যাপী ঘিলাখেলা সমাপ্তি 

এবার কাপ্তাই বাঁধের জলকপাট খোলা হল সাড়ে ৩ ফুট

বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২৫ উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঈদের তৃতীয় দিনে কাপ্তাইয়ের বিনোদন কেন্দ্রে উপচে পড়া ভীড়

error: Content is protected !!
%d bloggers like this: