মঙ্গলবার , ৩ ডিসেম্বর ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

আগামীকাল সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করলো জেলা প্রশাসন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
ডিসেম্বর ৩, ২০২৪ ৯:৫৫ অপরাহ্ণ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালীতে ১ দিনের জন্য পর্যটক ভ্রমণে নিরুৎসাহিত করেছেন জেলা প্রশাসন। সাজেক ও তার পার্শ্ববর্তী এলাকার আইন শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি এবং পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে আগামী কাল বুধবার (৪ ডিসেম্বর) পর্যটক ভ্রমণে নিরুৎসাহিত করা হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতে রাঙামাটির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জোবাইদা আক্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আদেশ জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ও তার পার্শ্ববর্তী এলাকার আইন শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি এবং এসকল এলাকায় পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে আগামী ০৪ ডিসেম্বর ২০২৪খ্রি: তারিখে সাজেক পর্যটন কেন্দ্রে পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করা হলো।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে সাজেক ও তার আশপাশের এলাকায় উত্তেজনা ও সংঘাতময় পরিস্থিতি বিরাজ করছে, যা পর্যটকদের জন্য ঝুঁকিপূর্ণ। গত তিন দিনে সাজেক এবং আশপাশের এলাকায় পাহাড়ি দুই আঞ্চলিক দলের মধ্যে একাধিকবার সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি হয়েছে। উভয় দলের মধ্যে শুষ্ক যুদ্ধ বা সশস্ত্র উত্তেজনা ছড়িয়ে পড়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এসব ঘটনার ফলে সাজেকের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানান, কিছু এলাকায় গুলির শব্দও শোনা গেছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মহেশখালীতে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার-১

কাপ্তাইয়ে বন বিভাগের নান্দনিক স্থাপনা “আই লাভ ফরেস্ট” নজর কাড়ছে প্রকৃতি প্রেমীদের

স্বাধীনতার সুবর্ণজয়ন্তিতে বিশেষ উঠান বৈঠক বাঘাইছড়ি তথ্যসেবা অফিসের

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মতো আর কেউ দেশ পরিচালনায় সততার নজির দেখাতে পারেননি- কুজেন্দ্র লাল ত্রিপুরা

আহত ২০ জনের অধিক / রাজস্থলী-বাঙালহালিয়া-চন্দ্রঘোনা সড়কে ৩ মাসে ৬ প্রাণহানি

রামগড়ে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালন

নানান আয়োজনে উন্নয়ন বোর্ডে স্বাধীনতা দিবস পালন

কাপ্তাইয়ে বিআরডিবিতে ৩ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন

পাহাড়ের খবরে সংবাদ প্রকাশের পর উন্নয়ন বোর্ডের টিম ক্ষতিগ্রস্ত সেতু পরির্দশন

কাপ্তাই জাতীয় উদ্যানে বার্মিজ পাইথন অজগর সাপ অবমুক্ত

error: Content is protected !!
%d bloggers like this: