শুক্রবার , ১৩ ডিসেম্বর ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ মহালছড়ি উপজেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত

প্রতিবেদক
প্রতিনিধি, খাগড়াছড়ি
ডিসেম্বর ১৩, ২০২৪ ১০:০৮ অপরাহ্ণ

খাগড়াছড়ি জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি সুধা অং মারমা বলেছেন, মারমা জনগোষ্ঠীর উন্নয়ন ও সমাজ বিনির্মানে কাজ করছে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ।

শিক্ষা সংস্কৃতি ঐক্য প্রগতি এই শ্লোগানকে ধারণ করে বাংলাদেশ মারমা ছাত্র ঐক্য পরিষদ মহালছড়ি উপজেলা শাখার আয়োজনে আজ শুক্রবার বিকেলে মহালছড়ি কলেজ মাঠে কাউন্সিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ মারমা ছাত্র ঐক্য পরিষদ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি সুধা অং মারমা তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, মারমা ঐক্য পরিষদ প্রতিষ্ঠাতা ম্রাসাথোয়াই মারমা দূরদর্শি চিন্তা শক্তি দ্বারা সমাজ এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষে সমাজে সচেতন নাগরিকে নিয়ে সামাজিক সংগঠন গঠন করেছে।

তিনি বলেন, ছাত্র রাজনীতি আদর্শ রাজনীতি। ছাত্ররা চাইলে অনেক কিছু করতে পারে। সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। পড়াশোনা পাশাপাশি যোগ্য নাগরিক গড়ে তোলতে হবে, এবং অন্যদেরকে সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিয়ে যেতে হবে।

অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের খাগড়াছড়ি জেলা শাখা যুগ্ম সাধারণ সম্পাদক ক্যজরী মারমা। তিনি বলেন, বাংলাদেশ মারমা ছাত্র ঐক্য পরিষদ সামাজিক সংগঠনটি মারমা সমাজে পিছিয়ে পড়া অসহায় ও দরিদ্র পরিবারের বিভিন্ন ধরনের সহযোগিতা পাশাপাশি, হতদরিদ্র ও মেধাবী শিক্ষার্থীরা যেনো অর্থের অভাবে বঞ্চিত না হয়, সে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কাজ করছে তাই আমাদের সংগঠনটি পার্বত্য অঞ্চলে আনাচে-কানাচেতে দিনদিন জনপ্রিয়তা লাভ করছে। মারমা সমাজ এখন এক ছাতার তলে আছে সুশৃঙ্খল ভাবে জীবন যাপন করছে।

এসময় বাংলাদেশ মারমা ছাত্র ঐক্য পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি লাপ্রুচাই মারমা এর সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ মহালছড়ি উপজেলা শাখার সভাপতি মনু মারমা, বাংলাদেশ মারমা ছাত্র ঐক্য পরিষদের খাগড়াছড়ি জেলা শাখা যুগ্ম সাধারণ সম্পাদক রুইম্রোসাই মারমা, বাংলাদেশ মারমা ছাত্র ঐক্য পরিষদ খাগড়াছড়ি জেলা শাখা সহ সাংগঠনিক সম্পাদক উক্যনু মারমা।

এসময় বাংলাদেশ মারমা ছাত্র ঐক্য পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক সুইচিংহ্লা চৌধুরী চিংহ্লা উপস্থাপনায় বাংলাদেশ মারমা ছাত্র ঐক্য পরিষদ জেলা ও উপজেলা শাখার সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ মারমা ছাত্র ঐক্য পরিষদ মহালছড়ি উপজেলা শাখা নবগঠিত কাউন্সিলে থোয়াইচিং মারমা সভাপতি, অংসাপ্রু মারমা সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক তানিং অং মারমাসহ ১শত ১১ জন বিশিষ্ট সদস্য কমিটি ঘোষণা করা হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

খাগড়াছড়িতে সরকারি মাধ্যমিক শিক্ষকদের মানববন্ধন

চাকমা সার্কেল চীফের দ্বিতীয় স্ত্রীর দেশবিরোধী প্ল্যাকার্ড প্রদর্শনের প্রতিবাদে পিসিসিপি’র বিক্ষোভ

বাঘাইছড়িতে সীমান্ত সড়ক প্রকল্প পরিদর্শন ও পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ

থানচিতে নৌকা ডুবির ১৬ ঘন্টা পর নিখোঁজ ১ জনের মরদেহ উদ্ধার

রাঙামাটিতে স্বাস্থ্য বিভাগের ৫৮ পদে ৪৪২৮ জনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

পাহাড় কাটার অভিযোগে সাবেক উপজেলা চেয়ারম্যান সুদর্শনের বিরুদ্ধে মামলা

ইতালির রোমে সিলেট স্পোর্টিং ক্লাব ইতালির জার্সি উন্মোচন

চৌদ্দগ্রাম থেকে আসামী ধরে আনল কাপ্তাই পুলিশ

যাঁরা পদ্মা সেতুকে নড়বড়ে বলেছিল তাঁরা এখন সেতুর উপর দিয়ে পাড়ি দেন-কুজেন্দ্র লাল ত্রিপুরা

মাদকমুক্ত সমাজের প্রত্যয়ে বাঘাইছড়িতে জমজমাট প্রীতি ফুটবল ম্যাচ

error: Content is protected !!
%d bloggers like this: