বৃহস্পতিবার , ২ জানুয়ারি ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটি প্রতিবন্ধী স্কুলে নতুন বই ও পুরস্কার বিতরণ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
জানুয়ারি ২, ২০২৫ ৮:০৫ অপরাহ্ণ

রাঙামাটি প্রতিবন্ধী স্কুল ও পূনর্বাসন কেন্দ্রে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, নতুন বই বিতরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। রাঙামাটি পার্বত্য জেলা ক্রীড়া অফিসের সহায়তায় বিশেষ চাহিদাসম্পন্ন প্রতিবন্ধী স্কুলের ছাত্র-ছাত্রীদের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব ক্রীড়া সামগ্রী বিতরণ করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানর কৃষিবিদ কাজল তালুকদার। বুধবার সকালে শহরের জিমনেসিয়ান মাঠ সংলগ্ন প্রতিবন্ধী স্কুল ও পূনর্বাসন কেন্দ্রে এর আয়োজন করা হয়েছে।

প্রতিবন্ধী স্কুল ও পূনর্বাসন কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক নুরুল আবছারের সভাপতিত্বে ও মুজিবুর রহমান বুলবুল আহম্মেদএর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার।

প্রধান অতিথি বলেন, ক্রীড়া প্রতিযোগিতায় প্রতিবন্ধীদের অবদান অনেক। ২০২৩-২০২৪ অর্থবছরে এই প্রতিবন্ধী স্কুল হতে ১১জন শিক্ষার্থী জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশ গ্রহন করে প্রায় ১১লক্ষ টাকা নিয়ে এসেছেন। সত্যি এটা আমাদের গর্বের বিষয়। এই প্রতিবন্ধী স্কুলের অনেক সুনাম রয়েছে। আগামীতে এই প্রতিবন্ধী স্কুলটি আরো এগিয়ে যাবে এই প্রত্যাশা করছি। প্রতিবন্ধীরাও মানুষ তাদেরকে কোন মতেই অবহেলা করা যাবে না।

এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য ও জাতীয় ফুট বল খেলোয়াড় বরুণ দেওয়ান, গিরিদর্পণ সম্পাদক একেএম মকছুদ আহম্মদ, সমাজসেবা কর্মকর্তা রুপনা চাকমা, জেলা ক্রীড়া কর্মকর্তা, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক,স্কুল কমিটির সদস্যবৃন্দসহ আরো অনেকে। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদ্বয়রা প্রতিবন্ধী শিক্ষার্থীদের হাতে পুরস্কার এবং নতুন বছরের নতুন বই তুলে দেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাঘাইছড়ি কাঠ ব্যবসায়ী সমিতির বনভোজন সম্পন্ন

স্বাধীনতার ৫০ বছরে প্রথম জেলা প্রশাসক হিসেবে ডাবুয়া সফরে গেলেন মিজানুর রহমান

উন্নয়ন প্রকল্প পরির্দশনে রাঙামাটিতে ডেনমার্কের রাষ্ট্রদূত

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কাপ্তাইয়ে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

কাপ্তাই পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামীকে লোহাগড়া থেকে গ্রেফতার

বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ

জুরাছড়িতে মৎস্য চাষীদের প্রশিক্ষণ উদ্বোধন

দীঘিনালা সেনানিবাসে রিক্রুট ব্যাচের নবীন সৈনিকদের শপথ গ্রহণ ও সমাপনী কুচকওয়াজ অনুষ্ঠিত

বাঘাইছড়িতে বিজিবির অভিযানে সেগুন কাঠ আটক

পাহাড়ে বৌদ্ধ সম্প্রদায়ের কঠিন চীবর দানোৎসবে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবে প্রশাসন

error: Content is protected !!
%d bloggers like this: