শনিবার , ১ ফেব্রুয়ারি ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটিতে জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বাঘাইছড়ি ও কাউখালী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
ফেব্রুয়ারি ১, ২০২৫ ৯:৫৫ অপরাহ্ণ

রাঙামাটিতে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৭ এর শ্বাসরুদ্ধকর ফাইনালে ট্রাইবেকারে রাঙামাটি সদর উপজেলাকে ৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাঘাইছড়ি উপজেলা বালক দল। শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে সেনা জোন মাঠে অনুষ্ঠিত এই ম্যাচটি ছিল উপচে পড়া দর্শকের উপস্থিতিতে উত্তেজনাপূর্ণ এক লড়াই।

শুরু থেকে দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেললেও নির্ধারিত সময়ে কোনো দলই গোল ব্যবধানে এগিয়ে যেতে পারেনি। ফলে ম্যাচ গড়ায় ট্রাইবেকারে, যেখানে নির্ভুল শটে এগিয়ে থেকে শিরোপা নিশ্চিত করে বাঘাইছড়ি উপজেলা দল। অন্যদিকে, বালিকা বিভাগের ফাইনালে কাউখালী উপজেলা দল ৩-১ গোলে রাজস্থলী উপজেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।

গত ২৪ জানুয়ারি থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টে রাঙামাটির ১০ উপজেলার বালক-বালিকা মিলিয়ে ২২টি দল অংশ নেয়। তারুণ্যের উচ্ছ্বাসে ফুটবলপ্রেমীরা দিনভর উপভোগ করেন জমজমাট এই প্রতিযোগিতা। প্রতিদিন চারটি করে ম্যাচ অনুষ্ঠিত হয়, যেখানে প্রতিভাবান তরুণ খেলোয়াড়রা তাদের দক্ষতা প্রদর্শন করেন।

ফাইনাল শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ। এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রুহুল আমিন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমান, জেলা ক্রীড়া কর্মকর্তা ফেরদৌস আলমসহ অন্যান্য অতিথিরা।

জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ বলেন, এই ধরনের প্রতিযোগিতা শুধু ফুটবল উন্নয়নের জন্য নয়, বরং তরুণদের মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে সহায়ক ভূমিকা রাখে।

ফুটবলের উন্মাদনায় মেতে ওঠা রাঙামাটিবাসীর প্রত্যাশা, এখান থেকে উঠে আসা প্রতিভাবান খেলোয়াড়রা জাতীয় পর্যায়ে নিজেদের প্রতিষ্ঠিত করবে এবং দেশের ফুটবলে নতুন দিগন্ত উন্মোচন করবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ের আপস্ট্রীম জেটিঘাট পুনঃ ইজারা চুক্তির টেন্ডারে  অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

হালদা নদীর পানি দূষণমুক্ত ও পরিবেশ রক্ষায় সমন্বয় সভা

কাপ্তাইয়ের বড়ইছড়িতে বিএনপি ছাত্রলীগের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি

ঘাগড়া উচ্চ বিদ্যালয়ে পরিদর্শনে রাঙামাটি জেলা প্রশাসক

রাঙামাটিতে ব্যাংক কর্মকর্তার আত্মহত্যা

পারিবারিক কলহের জেরে কাপ্তাইয়ে গৃহবধূর আত্মহত্যা

নানিয়ারচরে এবার এইসএসসি পরীক্ষার্থি ২১৫ জন

খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ মোঃ আব্দুল্লাহ আল মামুন এর উদ্যোগে বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ 

দীর্ঘ সারি, নেই বিশৃঙ্খলা: কাপ্তাই উপজেলা সদরে তেল বিতরণে স্বস্তি

ডাঃ মং স্টিফেন চৌধুরীর নামে নামকরণ হলো চন্দ্রঘোনায় খ্রীস্টিয়ান হাসপাতালের স্টাফ ক্লাব

error: Content is protected !!
%d bloggers like this: