বৃহস্পতিবার , ৬ ফেব্রুয়ারি ২০২৫ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

রাবিপ্রবিতে ছাত্রদলের মার্চ ফর জাস্টিস কর্মসুচি অনুষ্ঠিত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
ফেব্রুয়ারি ৬, ২০২৫ ৩:৪৭ অপরাহ্ণ

গত ১৫ বছরে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের নির্যাতন নিপীড়নকারীদের বিচারের দাবিতে ‘মার্চ ফর জাসটিস’ কর্মসূচি পালন করেছে রাবিপ্রবি ছাত্রদল।

বৃহস্পতিবার সকাল ১১টায় রঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবনে গিয়ে শেষ হয়। পরে রাবিপ্রবি ছাত্রদলের নেতৃবৃন্দ ভিসি বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে তারা শিক্ষা প্রতিষ্ঠানসমূহে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ দ্বারা সংঘটিত সন্ত্রাসী কর্মকান্ডের যথাযথ বিচার ও সাজা নিশ্চিতের দাবি জানিয়ে বলেন, জুলাই-আগস্টের ছাত্র জনতার গন অভ্যুত্থানের সময় ফ্যাসিবাদের ডান হাত হিসেবে কাজ করা এই সন্ত্রাসীদের বিচার নিশ্চিত করা না হলে বিপ্লবের শীহদদের আত্মা অতৃপ্ত থেকে যাবে।

একই সাথে ছাত্রদল নেতৃবৃন্দ রাবিপ্রবিতে জুলাই আন্দোলনের সময় ছাত্রলীগের নিবর্তনমূলক কর্মকান্ড সম্পর্কে দুটি অভিযোগ পত্র জমা জমা দেন। তারা অভিযোগগুলো তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এ সময় উপাচার্য আবেদনের মর্মর্থ অনুযায়ী দ্রুত সময়ের মধ্যে যথাযথ পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

এসময় রাবিপ্রবি ছাত্রদলের সংগঠক মো: জসিম উদ্দীন, নাছির উদ্দিন অর্নব, আশিক হোসেন, সাজ্জাদ , সোলেমান বাদশা, ইউনুস ইয়ামিন, জিশান আহমেদ , আরিফুল ইসলাম জয়, মোহাম্মদ সাঈদ, আশরাফুল ইসলাম, তৌফিক হাসান রাসেল ,শরিফ উদ্দিন , রবিউল কাউসার লাবিব ও মোহাম্মদ হৃদয় সহ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাঙামাটিতে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল সমাবেশ

দীঘিনালায় স্যানিটেশন মাস ও হাত ধোয়া দিবসে বর্ণাঢ্য র‍্যালি

কাউখালীর ত্রিরত্নাংকুর বন বিহারে ১০ তম কঠিন চীবর দান শুরু

রাজস্থলীতে স্থানীয় উদ্ভাবিত লাগসই প্রযুক্তি প্রদর্শণী মেলা

ঈদগাঁওয়ে শতভাগ উপস্থিত থেকে পুরস্কার পেল ক্ষুদে শিক্ষার্থী

রাঙামাটিতে নানা আয়োজন ও ধর্মীয় প্রার্থনায় বৌদ্ধ পূর্ণিমা উদযাপন

কাপ্তাইয়ে গণপ্রকৌশল দিবসের র‍্যালী ও আলোচনা সভা

রাজস্থলীতে যুব ও যুব নারীদের মাশরুম চাষে দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

পার্বত্য চুক্তির ২৫ বছর পুর্তিতে রাঙামাটিতে নানান কর্মসূচি

ইউএনও হিসেবে এক বছর পূর্ণ করলেন মো: মহিউদ্দিন

error: Content is protected !!
%d bloggers like this: