বুধবার , ১২ ফেব্রুয়ারি ২০২৫ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় গাঁজা ও সিগারেট জব্দ

প্রতিবেদক
প্রতিনিধি, রামগড়, খাগড়াছড়ি
ফেব্রুয়ারি ১২, ২০২৫ ১০:৫০ পূর্বাহ্ণ

চট্টগ্রামের সীমান্তবর্তী এলাকা ব্যবহার করে অবৈধ পথে আনা ১২ কেজি ভারতীয় গাঁজা ও ৪৪৫ কার্টুন ভারতীয় সিগারেট জব্দ করেছে বিজিবির রামগড় ব্যাটালিয়নের (৪৩ বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে পৃথক অভিযানে চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার অন্তর্গত কয়লারমুখ চেকপোষ্টের সামনে থেকে সিগারেট ও ভূজপুর থানার অন্তর্গত মাষ্টারপাড়া নামক এলাকা হতে এসব গাঁজা মাদক জব্দ করা হয়।

সূত্র জানায়, রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীনস্থ কয়লারমুখ চেকপোষ্টে কর্মরত হাবিলদার মোঃ মনিরুজ্জামান এর নেতৃত্বে  টহল দল মালিকবিহীন ৪৪৫ কার্টুন ভারতীয় সিগারেট ও নলুয়াটিলা বিওপিতে কর্মরত নাঃ সুবেঃ মোঃ ফরিদুল ইসলাম এর নেতৃত্বে  টহল দল মালিকবিহীন ১২ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেন। এসময় চোরাকারবারিরা বিজিবি’র উপস্থিতি টেরপেয়ে পালিয়ে যায়।

বিজিবি জানিয়েছে, জব্দকৃত এসব গাঁজা পরবর্তীতে ধ্বংস করার লক্ষ্যে ব্যাটালিয়ন সদরে জমা করা হয়েছে।

রামগড় ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ ইমাম হোসেন জানিয়েছেন, অধিনস্ত এলাকায় যেকোন চোরাচালান প্রতিরোধে বিজিবির নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাবিপ্রবিতে শিক্ষা বৃত্তি নীতিমালা প্রণয়ন বিষয়ক সভা অনুষ্ঠিত

কাপ্তাইয়ে স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে বির্তক প্রতিযোগিতা

মহালছড়িতে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন

গরীব দুঃস্থ ২ শতাধিক পরিবারকে রামগড় বিজিবির সহায়তা প্রদান

ঈদগাঁওয়ে ৩ কোটি টাকা পরিশোধ না করে লাপাত্তা লবণ মিল মালিক

কয়েকদিনের বান্দরবানের দুই উপজেলা সড়কের যোগাযোগ স্বাভাবিক হবে – সেতু মন্ত্রণালয় সচিব

খাগড়াছড়ি সেনা জোনের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

ব্যাঙছড়ি বৌদ্ধ বিহারের ছাত্রাবাসের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন 

কাউখালীর বেতবুনিয়ায় ৩০ লিটার মদসহ যুবক আটক

ঈদগাঁওয়ে সংরক্ষিত বন থেকে ২ কাঠুরিয়া আটক

error: Content is protected !!
%d bloggers like this: