মঙ্গলবার , ১৮ মার্চ ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রামগড়ে স্কুলছাত্রীকে অপহরণ চেষ্টার মামলায় আটক–২

প্রতিবেদক
করিম শাহ, রামগড়, খাগড়াছড়ি
মার্চ ১৮, ২০২৫ ৪:৩৮ অপরাহ্ণ

খাগড়াছড়ির রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়ের এক স্কুলছাত্রীকে অপহরণ চেষ্টার অভিযোগে দুই জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার এ ঘটনায় ভুক্তভোগীর অভিবাবক থানায় অভিযোগ দেওয়ার পর পুলিশ তাদেরকে আটক করে।

আটককৃতরা হলো, রামগড় পৌরসভার তৈছালাপাড়া এলাকার মৃত কালী কুমার ত্রিপুরার ছেলে রাজু ত্রিপুরা (৪২) ও  একই এলাকার সাধু মিয়ার ছেলে বাবুল মিয়া  মুন্না (২৬) এরমধ্যে রাজু ত্রিপুরা ওই ছাত্রীর পাশের গ্রামের ও বাবুল মিয়া অটোরিক্সা চালক।

অভিযোগে জানা যায়, গত ১৬ মার্চ রবিবার সকাল ৮টার সময় ওই ছাত্রী (১১) প্রাইভেট পড়ার উদ্দেশ্যে অটোরিক্সা যোগে রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়ে যাওয়ার সময় আটক দুইব্যক্তি স্কুলছাত্রীকে বিদ্যালয়ের গেইটে নামিয়ে না দিয়ে জোরপূর্বক অপহরণ করার উদ্দেশ্যে অন্যত্র নিয়া যায়। পথিমধ্যে স্কুলছাত্রীর শোরচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে আসামীরা তাকে ছেড়ে দিয়ে অটোরিক্সা নিয়ে পালিয়ে যায়। পর স্থানীয়রা ছাত্রীকে বিদ্যালয়ে পাঠিয়ে দেন।

রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মঈনউদ্দীন জানান, ছাত্রীর অভিবাবক আটক দুই ব্যক্তির নামে নারী ও শিশু নির্যাতন আইনে থানায় এজাহার দায়ের করিলে বিশেষ অভিযান পরিচালনা করে আসামীদের গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বন্ধুত্ব আর খেলাধুলায় একত্রিত রাঙামাটির তরুণরা; বিজয় রেড জুলাইয়ের

ডা. রোমেল চাকমার উপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

বিলাইছড়িতে আলীশাহ (র:) এর ৪১ তম বার্ষিক ওরশ মাহফিল উদযাপন

কাউখালীতে পুষ্টি সপ্তাহ শুরু

কাপ্তাই নতুনবাজার আনন্দ মেলা গরুর বাজার: পাহাড়ি গরুর চাহিদা বেশী

বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি দিদারুল ইসলাম

ঈদগাঁওয়ে মাদরাসা কেন্দ্র পরিচালনা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত

বাঘাইছড়িতে সুবর্ণ জয়ন্তী মেলা

বান্দরবান সড়ক নির্মাণে ‘রিফ এন্টারপ্রাইজ’এর অনিয়ম ও দূনীর্তি তদন্তের দাবীতে মানববন্ধন

error: Content is protected !!
%d bloggers like this: