বুধবার , ২৬ মার্চ ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রামগড়ে নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপিত

প্রতিবেদক
প্রতিনিধি, রামগড়, খাগড়াছড়ি
মার্চ ২৬, ২০২৫ ২:২০ অপরাহ্ণ

খাগড়াছড়ির রামগড়ে নানা আয়োজনে উদযাপিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হয়েছে।

বুধবার (২৬ শে মার্চ) সকালে উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিনের সভাপতিত্বে পরিষদের মিলনায়তন কক্ষে এ সংবর্ধনা দেওয়া হয়।

বিশেষ অতিথি ছিলেন, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মঈন উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবিএম মোজাম্মেল হক, উপজেলা এলজিইডি কর্মকর্তা ইন্জিনিয়ারি মাইনুল ইসলাম, উপজেলা আইসিটি কর্মকর্তা রেহান উদ্দিন সহ প্রমুখ।

অন্যান্যের মধ্যে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, জাফর আহাম্মদ ও প্রমোদ বিহারী মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন।

 

এর আগে সূর্যোদয়ের সাথে সাথে রামগড় স্মৃতিস্তম্ভ  প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনি দিয়ে স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতা শুরু করা হয়।

পরে স্মৃতিস্তম্ভটিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, রামগড় পৌরসভা, উপজেলা বিএনপি ও সকল সহযোগী সংগঠন, পুলিশ রামগড় সার্কেল, রামগড় থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক সেচ্ছাসেবী সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।

পরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন ও পুলিশ, আনসার ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্য ও শিক্ষার্থীরা জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন শেষে কুচকাওয়াজ প্রদর্শন করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাজস্থলীতে সেনাবাহিনীর ফ্রি মেডিক্যাল ক্যাম্পে পাঁচ শতাধিক পরিবার পেল চিকিৎসা সেবা

রাজস্থলীতে ধর্মীয় গুরুদের নিয়ে কর্মশালা

কাচালং সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

রাজস্থলীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা

ঈদগাঁও যুব ঐক্য পরিবারের উদ্যোগে মেধাবীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

রাঙামাটিতে পার্বত্য মন্ত্রনালয়ের কৃষি সরঞ্জামসহ নগদ অর্থ বিতরণ

জুরাছড়িতে ভিত্তি প্রস্তর স্থাপন, ঢেউটিন, সোলার, নগদ অর্থ, শিক্ষা সামগ্রী বিতরণ

পাহাড়ে উন্নয়নে সব সম্প্রদায়ের সম-অংশীদারিত্ব অংশগ্রহণ প্রয়োজন- রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা

ঈদগাঁওয়ে ৬৫ পিস ইয়াবাসহ কারবারি আটক

রুমায় অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাসহ দুই শ্রমিক অপহরণ

error: Content is protected !!
%d bloggers like this: