শুক্রবার , ১১ এপ্রিল ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

সাজেকে বৈসু উৎসবে সম্প্রীতির বার্তা দিল সেনাবাহিনী

প্রতিবেদক
প্রতিনিধি, খাগড়াছড়ি
এপ্রিল ১১, ২০২৫ ১০:৫৪ অপরাহ্ণ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে বৈসু উৎসব অনুষ্ঠানে সম্প্রীতির বার্তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর ৬ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের মাইটি সিক্সার্স  ইউনিট।

আজ শুক্রবার (১১ এপ্রিল)  সকাল সাড়ে ১০ টার দিকে ৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ খায়রুল আমিন(পিএসসি) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে। সাজেক পর্যটন এলাকায় ত্রিপুরা জনগোষ্ঠীর আয়োজনে ঐতিহ্যবাহী বৈসু উৎসবের উদ্বোধন করেন।

এদিকে উৎসব উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, গরয়া নৃত্য ও বৈসু নৃত্য পরিবেশনা এবং ঐতিহ্যবাহী নানা স্টলের আয়োজন করা হয়।

এসময় প্রধান অতিথি বলেন, “সাজেক পর্যটন এলাকায় সকল জাতি ও ধর্মের মানুষের মধ্যে যে সম্প্রীতির বন্ধন আমি দেখতে পেয়েছি, তাতে আমি অভিভূত। এখানে যে সম্প্রীতির মেলবন্ধন বিদ্যমান, তা শুধু পার্বত্য চট্টগ্রামের জন্য নয়, সমগ্র দেশের জন্যই অনুকরণীয় হয়ে থাকবে। আমি আশা করি, আমাদের এই সম্প্রীতি ভবিষ্যতেও অটুট থাকবে। আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে সাজেককে সামনে এগিয়ে নিয়ে যাব।” এসময় আরো উপস্থিত ছিলেন নবাগত অধিনায়ক লেঃ কর্ণেল মাসুদ রানা(পিএসসি)।

এই আয়োজনের মধ্য দিয়ে পাহাড়ি ও বাঙালি জনগণের মাঝে সম্প্রীতির বার্তা আরও সুদৃঢ় হলো বলে স্থানীয়রা মন্তব্য করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মহালছড়িতে প্রবল বর্ষণে ঘরের দেয়াল ধস, বৃদ্ধার জীবন বাঁচাতে এগিয়ে এলো সেনাবাহিনী

মানিকছড়িতে আধাবেলা হরতাল, টায়ার জ্বালিয়ে পিকেটিং ও সিএনজি ভাঙচুর

রাঙামাটি শহরে তুচ্ছ ঘটনায় মারামারি,  আহত-১

চিৎমরমে আশ্রয়ণ প্রকল্পের কাজ পরিদর্শনে রাঙামাটি জেলা প্রশাসক

বাংগালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে পূজা মান্ডপে সহায়তা প্রদান ও কঠোর নিরাপত্তার আশ্বাস

কাপ্তাই বন বিভাগের অভিযানে বিলুপ্তপ্রায় পাকড়া ধনেশ পাখি উদ্ধার

চকরিয়ায় সড়কের বেহাল দশা , ধানক্ষেত মাড়িয়ে লাশ নেয় স্বজনরা

খাগড়াছড়িতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড; দুইজনের যাবজ্জীবন

বাঘাইছড়িতে বিআরডিবি’র ৩দিন ব্যাপী উন্নয়ন প্রশিক্ষণের সমাপণী অনুষ্ঠান অনুষ্ঠিত

খাগড়াছড়িতে এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা / ত্রিপুরা জনগোষ্ঠিকে অতীতের অবস্থান এবং সমৃদ্ধি অর্জনে নতুন প্রজন্মকে শিক্ষামুখী হতে হবে

error: Content is protected !!
%d bloggers like this: