শনিবার , ১২ এপ্রিল ২০২৫ | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

রাঙামাটিতে শরবত বিক্রেতার কাছে চাঁদা দাবি, পাহাড়ি যুবক আটক

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
এপ্রিল ১২, ২০২৫ ১০:৩৫ অপরাহ্ণ

রাঙামাটি শহরের স্টেডিয়াম এলাকায় আঁখের রস বিক্রেতার নিকট থেকে চাঁদা দাবি করার সময় দীপন চাকমা নামের এক পাহাড়ি যুবককে আটক করেছে স্থানীয়রা। পরে তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। অভিযুক্ত ব্যক্তি রস বিক্রেতার কাছে ২০ হাজার টাকা দাবি করে বলে জানাযায়। ঘটনাটি ঘটেছে শনিবার (১২ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে। আটককৃত দীপন চাকমার বাড়ি রাঙামাটির লংগদু উপজেলার বড় কাট্টলী গ্রামে হলেও বর্তমানে তিনি শহরের কলেজ গেইট এলাকায় বসবাস করছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীপন চাকমা নামে ওই যুবক স্টেডিয়াম এলাকায় সাগর চাকমা নামের এক আঁখের রস বিক্রেতার কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। এসময় আঁখের রস বিক্রেতা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে জোরপূর্বক তার রস মেশিন নিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় দোকানদারের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে দীপনকে আটক করে গণধোলাই দেয়। পরে পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

স্থানীয়দের অভিযোগ, দীপন চাকমা ৫-৬ জনের একটি গ্রুপে সক্রিয়ভাবে চাঁদাবাজিতে জড়িত। তারা কখনো ইউপিডিএফ (গণতান্ত্রিক) আবার কখনো জেএসএস (সংস্কার) দলের নাম ব্যবহার করে সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা আদায় করে থাকে।

এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়রা চাঁদাবাজি বন্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে ঐতিহ্যবাহী শতবর্ষী চিংম্রং বৌদ্ধ বিহারের তোরণের ভিত্তিপ্রস্তর স্থাপন

ক্যাম্পফায়ার ও সাংস্কৃতিক অনুষ্ঠানে শেষ হলো প্রথম উপজেলা কাব ক্যাম্পুরী ও স্কাউট সমাবেশ

অসাম্প্রদায়িক পার্বত্য চট্টগ্রাম গড়তেই সাতানব্বই সালের শান্তিচুক্তি -কুজেন্দ্র

রাঙামাটিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

আর্ন্তজাতিক নার্স দিবসে চন্দ্রঘোনায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মন্ত্রী বীর বাহাদুরের সাথে সাক্ষাৎ করলেন কাপ্তাইয়ের বীর কুমার

কাপ্তাই শহীদ তিতুমীর একাডেমিতে বিদায় সংবর্ধনা

কর্ণফুলী নদীতে ড্রেজিং করতে এসে ক্রেন নদীতে পড়ে গেল

বিলাইছড়িতে দৃশ্যমান হচ্ছে শেখ রাসেল মিনি স্টেডিয়াম 

বিলাইছড়িতে হিল ফ্লাওয়ারের কর্মশালা

error: Content is protected !!
%d bloggers like this: