সোমবার , ২৮ এপ্রিল ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

সাজেকে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ এক সন্ত্রাসী আটক

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
এপ্রিল ২৮, ২০২৫ ৭:৫৫ অপরাহ্ণ

রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় অস্ত্রসহ এক পাহাড়ি সন্ত্রাসীকে আটক করেছে যৌথবাহিনীর সদস্যরা। উপজেলার ৩৬নং সাজেক ইউনিয়নের ০৪নং ওয়ার্ডের শুকনাছড়া নামক এলাকায় সুরেশ চাকমা ওরফে বিদ্যুৎ চাকমাকে আটক করা হয়। তিনি রাঙামাটি জেলার নানিয়ারচর থানার দেওয়ানপাড়া গ্রামের হরিদাস চাকমার ছেলে।

এ সময় তার থেকে ০১টি এলজি অস্ত্র, ০২ রাউন্ড এ্যামোনিশন, ১০টি চাঁদা আদায়ের রশিদ বই, ০১টি মোবাইল সেট, নগদ ২ হাজার ৪ শত ৮০ টাকা এবং ০২টি হিসাবের খাতা জব্দ করা হয়।

সোমবার (২৮ এপ্রিল) সকাল ১০টার দিকে শুকনাছড়া এলাকায় বাঘাইহাট জোন এর কমান্ডার লেঃ কর্নেল মোঃ মাসুদ রানা পিএসসি এর দিকনির্দেশনায় মেজর মোঃ আবু নাঈম খন্দকার এর নের্তৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

বাঘাইহাট জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ মাসুদ রানা পিএসসি জানান, আমাদের কাছে তথ্য ছিলো, সশস্ত্র সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরে অস্ত্রের মুখে স্থানীয় জনসাধারণকে জিম্মি করে উক্ত এলাকায় ব্যাবসায়ীদের গাড়ী আটক করে চাঁদাবাজি করে আসছে। গোয়েন্দা সুত্রে জানতে পারি, শুকনাছড়া এলাকায় ০৫ জন সশস্ত্র সন্ত্রাসী চাঁদা আদায় করছে, উক্ত তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করলে চারজন পালিয়ে গেলেও একজনকে আটক করতে সক্ষম হই।

পরবর্তী আইনি ব্যবস্থা হিসেবে জব্দকৃত মালামাল ও আসামিকে সাজেক থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাঘাইহাট জোন কমান্ডার।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

খাগড়াছড়ির অনন্য এক প্রাথমিক শিক্ষক রুপা মল্লিক: যাঁর পথচলার বাঁকে বাঁকে শ্রম আর সাফল্য

খাগড়াছড়িতে জ্বালানী তেলের কৃত্রিম সংকট রোধে মাঠে নেমেছে সেনাবাহিনী ও প্রশাসন

বান্দরবানে বৌদ্ধ ভিক্ষুর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রাণ রক্ষার্থে মিয়ানমারের ৯৫ সীমান্তরক্ষী পালিয়ে এলেন বাংলাদেশে

চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের ১১৫ বর্ষপুর্তি উৎসব শুরু 

কাপ্তাইয়ে চোলাই মদ সহ আটক ১

রামগড়ে প্রধানমন্ত্রীর ঘর পাচ্ছেন আরও ১৭০ পরিবার

পার্বত্যাঞ্চলে সেরা কাপ্তাই বিএন স্কুল অ্যান্ড কলেজ

কাপ্তাইয়ে তনচংগ্যা সম্প্রদায়ের বিষু উৎসবে র‍্যালি ও আলোচনা সভা

কাপ্তাইয়ে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ 

error: Content is protected !!
%d bloggers like this: