শুক্রবার , ২ মে ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বিলাইছড়িতে মুগ্ধতা ছড়াচ্ছে কৃষ্ণচূড়া ও রাধাচূড়া

প্রতিবেদক
প্রতিনিধি, বিলাইছড়ি, রাঙামাটি
মে ২, ২০২৫ ১১:৫৩ অপরাহ্ণ

পৃথিবীর সবচেয়ে সুন্দর গ্রীষ্মমণ্ডলীয় গাছের মধ্যে অন্যতম হলো কৃষ্ণচূড়া গাছ। কৃষ্ণচূড়া গাছ খুবই আকর্ষণীয়। গ্রীষ্মকালের সবচেয়ে দুর্দান্ত গাছের মধ্যে কৃষ্ণচূড়া অন্যতম এই ফুলগাছ।  কৃষ্ণচূড়া ফুল তার সৌন্দর্যের বার্তা জানান দেয় যখন প্রকৃতি প্রখর উত্তাপ ছড়ায়। আপন মহিমায় নিজেকে মেলে ধরে প্রকৃতিতে। তখন যে কারো মন-প্রাণ আর চোখে এনে দেয় মুগ্ধতা। সেই সাথে রাধাচূড়া ফুল থাকলেতো কথাই নেই।

বৃক্ষ জাতীয় উদ্ভিদ কৃষ্ণচূড়া। এর বৈজ্ঞানিক নাম ডেলোনিক্স রেজিয়া। এটি ফ্যাবেসি পরিবারভুক্ত এই কৃষ্ণচূড়া ও রাধাচূড়া। এই গাছ আগুনলাল ফুলের জন্য বিখ্যাত। বাংলাদেশ, চীন আফ্রিকা, হংকং, ভারত, তাইওয়ান, ফ্লোরিডা, ক্যারাবিয়ান অঞ্চল ও টেক্সাসের রিও গ্রান্ড উপত্যকাসহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে পাওয়া যায়। বিলাইছড়ি উপজেলার ইউএনও ও উপজেলা পরিষদ বাসভবনে সামনে থেকে  ব্রীজে পর্যন্ত এবং ধূপ্যাচর এলাকায় লাল ফুলে ভরা কৃষ্ণচূড়ার গাছগুলো মাথা উঁচু করে দাড়িয়ে আছে। মাঝখানে রয়েছে সৌন্দর্য উপভোগ করার মতো একটি ব্রীজ। পথচারিরা এ দৃশ্য দেখে থমকে দাড়ান। উপভোগ করেন কৃষ্ণচূড়া ও রাধাচূড়ার অপরুপ সৌন্দর্য।  প্রকৃতির এই দৃষ্টিনন্দন ও নান্দনিক সৌন্দর্য মন-প্রাণে কিছুক্ষনের জন্য  হলেও  এনে দেয় প্রশান্তি। এছাড়াও রয়েছে নানা ফুলের সমাহার।

দুর থেকে দেখা যায় এ গাছগুলোতে ফুটে আছে লাল ফুলে সেজেছে নতুন করে, আপন মনে ডাকছে এবং বলছে দেখেছো আমাকে কতো সুন্দর লাগছে ? এ এক অপরুপ দৃশ্য!  এ পথে পথচারি, পর্যটক-দর্শনার্থী, প্রকৃতিপ্রেমীরা ফুলে ফুলে ভরা এসব দৃশ্য দেখে হন মুগ্ধ। কেউ কেউ এখানে থেমে যান। ব্যস্ত হয়ে পড়েন ছবি তুলতে। তাছাড়াও সেখান থেকে উপভোগ করা যায় উপজেলার  অন্যান্য প্রকৃতির দৃশ্যও। সূর্যদয় ও সূর্যাস্ত পর্যন্ত।

সরজমিন ঘুরে দেখা যায়, উপজেলা পরিষদ এলাকায়  কৃষ্ণচূড়া গাছে রক্তলাল ফুল ফুটে আছে। গাছে গাছে ফুটে থাকা রক্তিম লাল ফুলগুলো সৃষ্টি করেছে এক বৈচিত্র্যময় পরিবেশ। প্রতি বছর গ্রীষ্মের শুরুতে পথে-প্রান্তরে এমন মুগ্ধতা ছড়ায় কৃষ্ণচূড়া ফুল। বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের শোভাবর্ধনে কৃষ্ণচূড়া গাছ অতুলনীয়। তাই সৌন্দর্য্যর পাশাপাশি মানুষ ও প্রকৃতির স্বার্থেই বেশি করে কৃষ্ণচূড়া গাছ লাগানোর আহ্বান জানান প্রকৃতিপ্রেমীরা।

শোভা বর্ধনকারী এ বৃক্ষগুলো দেশের গ্রামীণ জনপদের পাশাপাশি শহরের মানুষের কাছেও সমান গুরুত্ব বহন করে। প্রতিদিনই কৃষ্ণচুড়া গাছের কাছে ছুটে আসেন অসংখ্য মানুষ। এমন সৌন্দর্য দেখতে কেউ ভুল করেন না। সেলফি ও ভিডিও করে অনেকে পোস্ট করেন। আসুন সৌন্দর্য ও শোভা বর্ধনে এই গাছকে রোপন ও যত্ন করি।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে প্রভাষক নুরুল আবছার রচিত “ইংলিশ বুস্টার” বইয়ের মোড়ক উন্মোচন

শারদীয় দূর্গা পুজা উপলক্ষে কাপ্তাই ৪১ বিজিবি’তে মতবিনিময় সভা অনুষ্ঠিত

‎লংগদুতে জাতীয়তাবাদী তাতী দলের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন

ঝুলে আছে জুরাছড়ির দুই ইউপির নির্বাচন

সাংবাদিক এম.কামাল উদ্দিনের বড় ভাইয়ের মৃত্যু

জননেত্রী শেখ হাসিনার আন্তরিকতায় দুর্গম পাহাড়ে সড়ক যোগাযোগের নতুন দ্বার উন্মোচিত হচ্ছে- দীপংকর তালুকদার এমপি

রাইখালীর দূর্গম ভাল্লুকিয়ায়  / কাপ্তাই জোনের ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইন-ঔষধ বিতরণ

চন্দ্রঘোনা ইউনিয়ন ৩ নং ওয়ার্ডের বিএনপির কমিটি গঠন

তিন গরু হারানো অসহায় পরিবারকে সহযোগিতা করলো মহালছড়ি জোন

কাপ্তাইয়ে প্রেসিডেন্স স্কাউটস প্রশিক্ষণ ক্যাম্প শুরু

error: Content is protected !!
%d bloggers like this: