রবিবার , ২৫ মে ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

রামগড়ে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন, দ্রুত সেবার অঙ্গীকার

প্রতিবেদক
প্রতিনিধি, রামগড়, খাগড়াছড়ি
মে ২৫, ২০২৫ ৭:০৫ অপরাহ্ণ

‘নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধ করি, নিজের ভূমি সুরক্ষিত রাখি’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে সারা দেশের ন্যায় খাগড়াছড়ির রামগড়ে পালিত হচ্ছে ‘ভূমি সেবা সপ্তাহ ২০২৫’। আজ ২৫ মে থেকে ২৭ মে পর্যন্ত চলবে ভূমি সেবা সপ্তাহের কার্যক্রম।

রবিবার (২৫ মে) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে র্যালি শেষে ভূমি অফিসের সামনে স্থাপিত ভূমি সেবা স্টলের ফিতা কেটে মেলার উদ্বোধন করেন নব যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাজী শামীম।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও কাজী শামীম বলেন, ‘ভূমি হলো মানুষের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ। এই সম্পদ যেন জটিলতা ও হয়রানি থেকে মুক্ত থাকে, তা নিশ্চিত করতেই সরকার ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে কাজ করে যাচ্ছে। আমরাও প্রশাসনের প্রতিনিধিত্ব করে এই সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।’

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসমত জাহান তুহিন জানান, ‘উপজেলা ভূমি অফিস নাগরিকদের দ্রুত ও হয়রানিমুক্ত সেবা দিতে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। উপজেলার ভূমি অফিসের সকল কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা দেয়া হয়েছে যেন কেউ পেশা, পরিচয় বা অবস্থানের কারণে বৈষম্যের শিকার না হন। জনসাধারণ যেন সুষ্ঠু ও নির্ভরযোগ্য সেবা পায়, সেটিই আমাদের লক্ষ্য।’

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসমত জাহান তুহিন, রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মঈন উদ্দিন সহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা সহ সেবা গ্রহীতারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাই রাইখালীতে টিসিবির পণ্য পেলেন ১৩১৩ জন

ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কাপ্তাইয়ে নানা আয়োজন

দুরছড়ি বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ

বিলাইছড়ি বিএনপি’র এ্যাড. দীপেন দেওয়ানের নির্বাচনী প্রচারণার লক্ষে উঠান বৈঠক

মহালছড়ি সফরে জেলা প্রশাসক: উন্নয়ন ও জনসচেতনতার দিগন্ত উন্মোচন

সাংবাদিক পলাশ বড়ুয়ার প্রথম স্মরণ সভা অনুষ্ঠিত

খাগড়াছড়িতে জেএসএসের গণ সমাবেশ / সরকার পাহাড়িদের সাথে বিশ্বাসঘাতকতা করে চলেছে

কাপ্তাইয়ে নিপোর্ট’র ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

ঈদগাঁওয়ে ৬৫ পিস ইয়াবাসহ কারবারি আটক

অডিও ফাঁস / দুজন শিক্ষক সরিয়ে ৮ লাখ টাকা ম্যানেজ করে দেয়ার পরামর্শ বরকল শিক্ষা অফিসারের

error: Content is protected !!
%d bloggers like this: