বুধবার , ২৮ মে ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাই লেকে মৎস্য উপকেন্দ্রের অভিযানে ফের ২০০০ বর্গফুট জাল ও ২টি নৌকা জব্দ

প্রতিবেদক
প্রতিনিধি, কাপ্তাই, রাঙামাটি
মে ২৮, ২০২৫ ১১:৩০ পূর্বাহ্ণ

মাছ ধরা নিষিদ্ধ মৌসুমে রাঙামাটির কাপ্তাই লেকে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের কাপ্তাই উপ কেন্দ্রের অভিযান অব্যাহত রয়েছে। অভিযানের অংশ হিসাবে গতকাল মঙ্গলবার (২৭ মে) সকাল ৯টা হতে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত কাপ্তাই উপজেলার হরিনছড়া ও ভাইবোনছড়া এবং বিলাইছড়ির উপজেলাধীন কেংড়াছড়ি ও গাছকাটা ছড়া এলাকার কাপ্তাই লেকে এই অভিযান পরিচালনা করা হয়।

এসময় কাপ্তাই লেকে মাছ ধরা নিষিদ্ধ মৌসুমে অবৈধভাবে মাছ ধরার সময় ১০০০ বর্গফুট সুতার জাল, ১০০০ বর্গফুট কারেন্ট জাল এবং মাছ ধরার কাজে ব্যবহৃত ২ টি সাধারণ কাঠের নৌকা  জব্দ করা হয়েছে।

বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন কাপ্তাই উপ কেন্দ্রের উপব্যবস্থাপক জসিম উদ্দিন এই অভিযান পরিচালনা করেন। এসময় নৌ পুলিশ সদস্য এবং উপ কেন্দ্রের কর্মচারীরা এই অভিযানে সহায়তা করেন। এর আগে গত সোমবার (২৬ মে) একই এলাকায় অভিযান পরিচালনা করে ২০০০ বর্গফুট সুতার জাল জব্দ করা হয়েছে।

প্রসঙ্গত: ১মে থেকে দক্ষিণ এশিয়ার বৃহত্তম কৃত্রিম কাপ্তাই লেকে কার্প জাতীয় মাছের প্রজনন ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে চলতি মে মাসের ১ তারিখ হতে ৩ মাসের জন্য মাছ আহরণ বন্ধ করেছে সরকার। এই তিন মাসের মধ্যে লেকে মাছ আহরণ করা আইনত অপরাধ।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জুনুতি ত্রিপুরা স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে দীঘিনালা বাইকার্স চ্যাম্পিয়ন

কাপ্তাই উপজেলা রেড ক্রিসেন্টের সঙ্গে জেলা ইউনিটের মতবিনিময়

সরকারি ১০ টন চালসহ কাপ্তাই হ্রদে নৌকা ডুবি

রাজস্থলীতে নিখিল কুমার চাকমা / শেখ হাসিনা ক্ষমতায় আছে বলে পার্বত্য অঞ্চলে বিদ্যুৎ বিহীন এলাকায় ঘরে ঘরে সৌর বিদ্যুৎ পৌঁছে দিচ্ছেন

‘হাইকিং ইন খাগড়াছড়ি’ উদ্বোধন করলেন মংসুইপ্রু চৌধুরী

রাজস্থলীতে আমের মুকুল বাতাসে মিশে সৃষ্টি করছে মৌ মৌ গন্ধ

দুর্গমতা পাড়ি দিয়ে টেবিল টেনিস তারকা খই খই সাই’র পরিবারের পাশে জেলা প্রশাসক

রুমায় শুরু হচ্ছে ডিজিটাল মেলাা

বান্দরবানে শিক্ষার্থীেদেরকে যুদ্ধকালীন বীরত্বগাথা শুনানোর অনুষ্ঠান

কাপ্তাই থানা পুলিশের অভিযানে গাঁজাসহ এক মহিলা মাদক বিক্রেতা আটক

error: Content is protected !!
%d bloggers like this: