শনিবার , ১৪ জুন ২০২৫ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

ঈদগাঁওয়ে বন্য হাতির পাল লোকালয়ে, স্থানীয়রা আতংকে

প্রতিবেদক
সেলিম উদ্দীন, কক্সবাজার
জুন ১৪, ২০২৫ ৩:৪৭ অপরাহ্ণ

কক্সবাজারের ঈদগাঁওয়ে বন্য হাতির পাল লোকালয়ে ঢুকে পড়ায় স্থানীয় বাসিন্দাদের মাঝে আতংক ছড়িয়ে পড়ছে। পরে স্থানীয়দের ধাওয়াতে বনে ফিরে গেছে। শনিবার (১৪ জুন) রাত একটার দিকে উপজেলার ইসলামাবাদ ইউপির মধ্যম রাজঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শনিবার গভীর রাতে বন্য হাতির একটি পাল উক্ত এলাকায় ঢুকে পড়ে। এসময় মানুষের বসতভিটার গাছে থাকা কাঁঠাল,কলাগাছ ও অন্যান্য খাদ্য সাবাড় করে। হাতির পালের তাণ্ডবের শব্দে এলাকাবাসীর ঘুম ভাঙ্গে। পরে লোকজন জড়ো হয়ে হাতির পালকে ধাওয়া দিলে দীর্ঘ চেষ্টার পর বনের দিকে ফিরে যায়। পালটি এলাকাবাসীর বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি করতে পারেনি।

তারা জানান, বনের মধ্যে দিন দিন খাদ্য সংকট দেখা দেয়াতে খাবারের খোঁজে বন্য হাতির পাল গ্রামে ঢুকে পড়ছে।
কক্সবাজার উত্তর বনবিভাগের ফুলছড়ি রেঞ্জের অধীন রাজঘাট বনবিট কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মনসুর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

খাগড়াছড়িতে সেতুর রড চুরির ঘটনায় আ’লীগ নেতা কারাগারে

সভাপতি মোঃ হোসেন, সাধারণ সম্পাদক প্রিয় চাকমা / আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ ৮নম্বর ওয়ার্ড কমিটি গঠন

কাপ্তাইয়ে যৌতুকের ১০ লাখ টাকা পরিশোধ না করায় মারধরের অভিযোগ

খাগড়াছড়িতে চাঁদা না দিতে নিরাপত্তা বাহিনীর আহ্বান

গ্রামীণ নারীর উন্নয়নে প্রযুক্তির হাতছানি, মাইসছড়িতে সচেতনতামূলক উঠান বৈঠক

কাপ্তাই থানা পুলিশের অভিযানে নরসিংদী থেকে আটক হল আসামী

বিএনপির পদযাত্রায় খাগড়াছড়িতে বিপুল মানুষের জমায়েত

নানিয়ারচরে যক্ষা নিয়ন্ত্রণে ওরিয়েন্টেশন সভা

২৫ দিন পর বাড়ি ফিরলো প্রবাসী শহিদের লাশ

বাঘাইছড়িতে সালিশে মারধর; আহত ১

error: Content is protected !!
%d bloggers like this: