শুক্রবার , ১১ নভেম্বর ২০২২ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

অনিয়মের কমিটি তাড়িয়ে খাগড়াছড়ি কেন্দ্রীয় শাহী জামে মসজিদের নতুন আহ্বায়ক কমিটি 

প্রতিবেদক
বিশেষ প্রতিনিধি, খাগড়াছড়ি
নভেম্বর ১১, ২০২২ ৭:৫৭ অপরাহ্ণ

 

বছরের পর বছর গায়ের জোরে আর ক্ষমতার জোরে কমিটি আঁকড়ে থাকাদের অনিয়ম-অন্যায়ে খাগড়াছড়ি শহরের ঐতিহ্যবাহী মসজিদটি যেনো আর সইতে পারছিল না। বহুদিন মুসল্লীরাও ভয়ে মুখ বুজে সব সয়ে যাচ্ছিলেন। কিন্তু প্রতিবাদী একটি আদালতের আশ্রয় নিলে আদালত কমিটি ভেঙ্গে গঠনতান্ত্রিকভাবে নতুন ইলেকশন প্রক্রিয়া শুরু করার আদেশ দেন।

কিন্তু লুটেরা চক্রটি গঠনতন্ত্র লঙ্ঘন করে নিজেরা নিজেরা একটি কমিটি করে আবারো লুঠপাট শুরু করলে এবার মুসল্লীরা প্রতিরোধের সিদ্ধান্ত নেন। এই খবর জেনে চক্রটি পিছু হটে। এবং এই শুক্রবার বাদজুমা খাগড়াছড়ি কেন্দ্রীয় শাহে জামে মসজিদের পরিচালনার জন্য ৬ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জনাব গোলাম মোঃ বাতেন মহোদয়ের সভাপতিত্বে আজকের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। কমিটির সদস্যরা হলেন আহ্বায়ক অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), সদস্য ১- হাজী মোঃ শানে আলম, সদস্য ২- ডিডি, ইসলামিক ফাউন্ডেশন , সদস্য ৩ – কাউন্সিলর মোঃ শাহ আলম, সদস্য ৪- সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, সদস্য ৫- ভারপ্রাপ্ত কর্মকর্তা, সদর মডেল থানা।

সভায় দ্রুত সময়ের মধ্যে মসজিদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন করার ও নির্বাচনের আগে একটি অডিট ফার্মের মাধ্যমে মসজিদের আয়- ব্যয়ের অডিট করার সিদ্ধান্ত গৃহীত হয়। সভাশেষে নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ মুসল্লিদের নিয়ে এ মসজিদের স্থাবর সম্পত্তি মসজিদ মার্কেট, পুকুর, কৃষি জমিসহ বিভিন্ন অবকাঠামো পরিদর্শন করেন।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিজু ফুলে রঙিন হল কাপ্তাই হ্রদ

পার্বত্য চট্টগ্রামে রমজানে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ পার্বত্য মন্ত্রীর

রাজস্থলীতে ২৫ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক শূন্য

বিলাইছড়িতে চৈত্র-সংক্রান্তি ও বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

লক্ষীছড়িতে ১৫০টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

অবৈধ অস্ত্র রাঙামাটির পর্যটনশিল্প বিকাশে সবচেয়ে বড় বাধা- দীপংকর তালুকদার এমপি

ঈদে কাপ্তাই পর্যটন শিল্পে কোটি টাকার ব্যবসা

লংগদুতে এক ব্যক্তির বিরুদ্ধে জমি বেদখলের অভিযোগ

বাঘাইছড়িতে ৮০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঘর হস্তান্তর

বসন্ত মোন পাংখোয়া পাড়ায় ৩০০ বছরের চার্চের উদ্বোধন

error: Content is protected !!
%d bloggers like this: